Tuesday, June 16, 2026

মণিপুরে নতুন করে কুকি-মেইতি সংঘর্ষ, মৃত ৬! হিমসিম পুলিশ

Date:

Share post:

বিদেশ সফরে ব্যস্ত মোদি। বিরোধীদের বারবার দাবির পরেও তিনবারের প্রধানমন্ত্রীর নজর পড়েনি মণিপুরের দিকে। ফের আগুন জ্বলল সেই মণিপুরে। কুকি-মেইতি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ছয় স্থানীয় মানুষের। দুপক্ষের মাঝে পড়ে কার্যত হিমসিম খায় মণিপুর পুলিশ ও কেন্দ্রের যৌথ বাহিনী। এলাকায় গিয়ে হামলার মুখে পড়ে কোনওমতে প্রাণ বাঁচায় তাঁরা। এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানায় পুলিশ।

জিরিবাম জেলায় নতুন করে আগুন ছড়িয়েছে শুক্রবার। রাতের অন্ধকারে একটি বাড়িতে কুকি সম্প্রদায়ের রকেট হামলায় এক বৃদ্ধের প্রাণ যায়। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে বিষ্ণুপুর থানার পুলিশের বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাঁরাও আক্রান্ত হয়। ইতিমধ্যেই কুকি ও মেইতি দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। সেখানেই নিরুপায় হয় আটকে পড়ে পুলিশ। পরে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

পরে সাংবাদিক বৈঠক করে মণিপুর পুলিশ দাবি করে চূড়াচাঁদপুর জেলায় জঙ্গিদের তিনটি বাঙ্কার দখল করে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উদ্ধার হয় অস্ত্র। সেই সঙ্গে জারি রয়েছে জঙ্গিদের অনুসন্ধানে পুলিশের চিরুনি তল্লাশি। যদিও বাস্তব ছবি তেমন কথা বলছে না। শুক্রবার থেকে শনিবারও এক নাগাড়ে লড়াই জারি রয়েছে কুকি-মেইতি দুপক্ষের। এর আগে জিরিবাম জেলার হমার, থাডোউ, পইতে ও মিজো উপজাতির মানুষও প্রশাসনের শান্তি বৈঠকে নেওয়া নীতি মানতে সম্মত হয়েছিল। পরে একাধিক গোষ্ঠী সেই নীতি না মানার সিদ্ধান্ত নেয়।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...