Saturday, April 4, 2026

দলগত বিভাগের পর ব্যক্তিগত ইভেন্টেও পদক জয় অনুশের

Date:

Share post:

এশিয়ান গেমসে ফের পদক জয় কলকাতার অনুশ আগরওয়াল। দলগত বিভাগের পর ব্যক্তিগত ইভেন্টেও পদক পেলেন অনুশ। ইকুয়েস্ট্রিয়ানে ব্রোঞ্জ পেলেন কলকাতার ছেলে। মঙ্গলবার দলগত বিভাগে সোনা জিতেছিলেন অনুশেরা। দলগত বিভাগে ভারতকে সোনা এনে দিয়েছিলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদা এবং অনুশ আগরওয়ালরা। ৪১ বছর পর অশ্বারোহণে প্রথম সোনা পায় ভারত। আর দু’দিন পর ব্যক্তিগত বিভাগে আরও একটি পদক জিতলেন তিনি। প্রথম কোনও ভারতীয় এশিয়ান গেমসে ড্রেসেজ বিভাগে পদক জিতলেন।

মালয়েশিয়ার মহম্মদ কাবিল আমবাক এই ইভেন্টে সোনা জেতেন। তিনি পান ৭৫.৭৮০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা হংকংয়ের সিউ জ্যাকলিন পান ৭৩.৪৫০ পয়েন্ট। কলকাতার অনুশ তৃতীয় স্থানে শেষ করেন ৭৩.০৩০ পয়েন্ট।

এদিকে এশিয়ান গেমসে মেয়েদের ভল্ট ফাইনালে হতাশ করলেন বাংলার প্রণতি নায়েক। আট জনের মধ্যে সবার নীচে শেষ করলেন তিনি। যে দু’টি ভল্ট তিনি দিয়েছেন, দু’টিতেই গলদ ছিল। একটিতে পেনাল্টি পেয়েছেন তিনি। পাশাপাশি এতটাই কম পয়েন্ট পেয়েছেন যে বাকিদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো পরিস্থিতিই তৈরি হয়নি।

আরও পড়ন:লাল-হলুদে জর্ডানের পরিবর্তে যোগ দিলেন জর্ডনের হিজাজি মাহের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...