Monday, April 6, 2026

অ.শান্ত মণিপুর নিয়ন্ত্রণে কাশ্মীরের ‘সিংঘম’কে পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

Date:

Share post:

নিখোঁজ দুই ছাত্রের মৃতদেহের ছবি ভাইরাল হতেই ফের উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। আর এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে দায়িত্ব দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীরের ‘সিংঘম’ বলে খ্যাত আইপিএস রাকেশ বালওয়ালকে (Rakesh Balwal)। তাঁকে মণিপুরে পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক।

বেশ কিছুদিন বন্ধ থাকার পরে ফের ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে মণিপুরে (Manipur)। তার পরেই প্রকাশ্যেই আসে গত জুলাই মাস থেকে নিখোঁজ দুই পড়ুয়ার দেহের ছবি। তারপরেই নতুন করে হিংসা ছড়ায়। সেই পরিস্থিতি সামলাতে কাশ্মীর থেকে মণিপুরে বদলির নির্দেশ দেওয়া হয়েছে রাকেশকে।

কে এই রাকেশ বালওয়াল?
মণিপুর ক্যাডারেরই ২০১২ সালের ব্যাচের IPS রাকেশ। প্রবল অশান্তি দমন করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২১-এর শেষের দিকে শ্রীনগরের ASP হন রাকেশ। এর আগে এনআইএ-র এসপি পদে সাড়ে তিন বছর কাজ করেছেন তিনি। ২০১৯-এ পুলওয়ামায় জঙ্গি হামলার তদন্ত কমিটির সদস্য ছিলেন বালওয়াল (Rakesh Balwal)। বর্তমানে জম্মু-কাশ্মীর পুলিশের অন্যতম শীর্ষ আধিকারিক তিনি। তাঁর লড়াকু মেজাজ মণিপুরের পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ করতে পারে সেটাই দেখার।

 

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...