Friday, April 3, 2026

আধার-তথ্য আড়াল করুক অর্থ দফতর: চিঠি দিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ

Date:

Share post:

আধারের তথ্য চুরি আঁধার নামিয়ে আনছে গ্রাহকের জীবনে। এ বিষয়ে নানা অভিযোগ আসছে। এবার এবিষয় নিয়ে রাজ্য অর্থ দফতরকে সতর্ক করল কলকাতা পুলিশ (Kolkata Police)। বৃহস্পতিবার, চিঠি দিয়ে তারা জানায় সরকারি কাজের জন্য সংগৃহীত আধার কার্ডের (Aadhar Card) তথ্য যেন আড়াল করার ব্যবস্থা করে অর্থ দফতর।

আধার কার্ডের অতি ব্যক্তিগত তথ্য সহজেই পৌঁছে যাচ্ছে প্রতারকদের হাতে। তার জেরে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। কীভাবে আধার তথয পাচ্ছে জালিয়াতরা? সরকারি কাজে বিভিন্ন তথ্য তথ্য সংগ্রহ করা হয়। সেখানে অত্যাবশ্যক আধার কার্ড। এই তথ্য আপলোড করা হয় সরকারি ওয়েবসাইটে। wbregistration.gov.in ছাড়াও বেশ কিছু ওয়েবসাইটে এই আধার কার্ডের তথ্য আপলোড করা হয়।

আরও পড়ুন: আধার কার্ড থেকে রাতারাতি লোপা*ট টাকা, বাগুইআটিতে ব্যাঙ্ক জালিয়া*তিকাণ্ডে ধৃ*ত ২

এই বিষয় নিয়েই অর্থ দফতরকে সতর্ক করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। চিঠিতে তারা জানিয়েছে, ওয়েবসাইটে আধার নম্বর, আঙুলের ছাপ-সহ অন্যান্য বায়োমেট্রিক তথ্য আপলোড করার সময় সেগুলি আড়াল করার ব্যবস্থা করুক অর্থ দফতর। না হলে ওয়েব সাইট (Website) থেকেই বেহাত হচ্ছে তথ্য। সম্প্রতি কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু জায়গায় থেকেই আধার নথি জাল করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এবার রাজ্য সরকারি দফতরকে এবিষয়ে সতর্ক করল কলকাতা পুলিশ।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...