Saturday, April 4, 2026

দিল্লিতে মন্দিরে ঢুকে প্রসাদ খাওয়ার ‘অ*পরাধে’ প্রতিব*ন্ধীকে গণপি*টুনি দিয়ে হ*ত্যাকাণ্ডে তৎপর পুলিশ

Date:

Share post:

প্রতিবন্ধী এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করার ঘটনায় এবার তৎপর দিল্লি পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদও। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এর পাশাপাশি প্রত্যক্ষদর্শী এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করেও অভিযুক্তদের ধরার চেষ্টা হচ্ছে।

আরও পড়ুনঃ ‘চো.র’, ‘চরিত্রহীন’ সাংসদ সৌমিত্র খাঁ’র বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ বাঁকুড়ায়
গত মঙ্গলবার ২৬ বছরের যুবক ইসরার আহমেদকে দিল্লির নন্দ নগরি এলাকায় একটি খুঁটিতে বাঁধেন কয়েক জন। এর পর তাঁকে লাঠি নিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে ওই মারধরের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, যে যুবককে বেঁধে মারধর করা হচ্ছে, তিনি কাতরভাবে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য আবেদন করছেন। কিন্তু কেউ তাতে ‘কান’ না দিয়ে উল্টে তাঁকে বেধড়ক মারধর চালিয়ে যাচ্ছে। প্রতিবন্ধী ওই ব্যক্তিকে স্থানীয়রা বাড়িতে পৌঁছে দেওয়ার পরই মৃত্যু হয় ওই ব্যক্তির।এরপরই থানায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা আব্দুল ওয়াজিদ।
মৃতের বাবা পুলিশকে জানান, তাঁর ছেলের মানসিক কিছু সমস্যা রয়েছে। এলাকার কিছু বাসিন্দা ওই যুবককে মরণাপন্ন অবস্থায় এক প্রতিবেশীর বাড়ি পৌঁছে দেন। তাঁর মুখেই গোটা ঘটনার কথা শোনেন পেশায় ফল বিক্রেতা ওয়াজিদ। তিনি আরও জানান যে, ছেলের সারা শরীরে মারধরের গভীর ক্ষত ছিল। বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই ছেলের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও সুযোগই আর পাননি তাঁরা বলে পুলিশকে জানিয়েছেন ওয়াজিদ।
স্থানীয় একটি সূত্রের খবর, এলাকার একটি মন্দিরে ঢুকে প্রসাদ খাওয়ার ‘অপরাধে’ই মারধর করা হয়েছে ওই যুবককে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়। যদিও পুলিশের তরফে জানানো হয়, এই ঘটনার পিছনে কোনও সাম্প্রদায়িক রং নেই। পুলিশ জানায়, ইসরারকে যাঁরা বেঁধে মারধর করছিলেন, তাঁদের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ ছিলেন। ইতিমধ্যেই এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...