Wednesday, June 24, 2026

প্র.য়াত ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন

Date:

Share post:

প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। কৃষি বিজ্ঞানী স্বামীনাথনের হাত ধরে দেশের কৃষিক্ষেত্রে বিপ্লব এসেছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছেছিল ৯৮ বছর। বৃহস্পতিবার সকাল ১১টা বেজে ২০ মিনিট নাগাদ চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমএস স্বামীনাথন।

কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত কয়েক লক্ষ মানুষের জীবনযাপনে বদল আনার কারিগর ছিলেন কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন। ১৯২৫ সালের ৭ অগাস্ট তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় জন্ম স্বামীনাথনের। বহুদিন ধরে কৃষি-গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মূলত মিশ্র চাষ, চাষে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, ফসলে শঙ্কর প্রজাতির ব্যবহার নিয়ে বিস্তৃত গবেষণা করেছেন স্বামিনাথন। ধানের নতুন কিছু প্রজাতি আবিষ্কারের জন্য বিশ্বে স্বীকৃত এম এস স্বামীনাথন। তাঁকেই ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়।

দীর্ঘ কর্মজীবনে এম এস স্বামীনাথন ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৯ থেকে ১৯৮০ পর্যন্ত ভারতের কৃষি ও সেচমন্ত্রকের প্রধান সচিব ছিলেন তিনি। আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থার ডিরেক্টরের পদেও ছিলেন স্বামীনাথন। বহুদিন যোজনা কমিশনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন ।

কৃষি গবেষণায় অবদানের জন্য একাধিক সম্মানও পেয়েছেন এম এস স্বামীনাথন। ভারত সরকার তাঁকে তিনবার পদ্ম সম্মান পেয়েছেন। প্রথমবার বিশ্ব খাদ্য পুরষ্কার পেয়েছেন তিনি ১৯৮৭ সালে। রামন ম্যাগসাইসাই সম্মান পেয়েছেন তিনি ১৯৭১ সালে। ১৯৮৬ সালে তাঁকে দেওয়া হয় আইনস্টাইন বিশ্ব বিজ্ঞান পুরস্কার। তাঁর প্রয়াণে কৃষি বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে ব্যাপক শূন্যতার সৃষ্টি হল।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...