Friday, April 3, 2026

বিজেপি মহিলা মোর্চার স্বাস্থ্যভবন অ.ভিযান, পুলিশকে লক্ষ্য করে ইট-বৃষ্টি

Date:

Share post:

মুখে রাজ্যজুড়ে ডেঙ্গুর বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন কড়া ব্যবস্থা নিয়েছে।একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতর ও পুরসভার পক্ষ থেকে।বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মশার লার্ভা ধ্বংস করছেন পুর কর্মীরা। এহেন পরিস্থিতিতেও ব্যর্থতার অভিযোগ তুলে বিজেপি মহিলা মোর্চার স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল।অযথা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা হয় মহিলা বিজেপি মোর্চার তরফ থেকে।

শুক্রবার ডেঙ্গুর বাড়বাড়ন্তের প্রতিবাদে স্বাস্থ্যভবনে স্মারকলিপি জমার কথা ছিল বিজেপি মহিলা মোর্চার। সেই অনুযায়ী মিছিল করেন দলীয় কর্মী-সমর্থকরা। তবে স্বাস্থ্যভবনের বেশ কিছুটা আগেই ব্যারিকেড করে পুলিশ। ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা। পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেধে যায়। বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ। শেষ পর্যন্ত তাঁরা স্বাস্থ্যভবনে ঢুকতে পারেননি।

যদিও ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় দফায় দফায় নবান্নে বৈঠক হয়েছে। ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে একাধিক জায়গা পরিদর্শন করেছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। তবে তা সত্ত্বেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে।

 

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...