Wednesday, March 18, 2026

কাবেরী জলবন্টনের প্রতিবাদে কর্ণাটকে বন্‌‌ধের ডাক, বন্ধ স্কুল-কলেজ, জারি ১৪৪ ধারা

Date:

Share post:

পড়শি রাজ্য তামিলনাড়ুতে কাবেরী নদীর জল ছাড়ার প্রতিবাদে কর্ণাটকে বন্‌‌ধের ডাক দিয়েছে কন্নড়পন্থী সংগঠন এবং কৃষক সংগঠনগুলি।শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। আজ সকাল থেকেই রীতিমত স্তব্ধ রয়েছে দক্ষিণের এই রাজ্য। এর জেরে বেঙ্গালুরুতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন প্রান্তে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। মান্ড্য জেলাতেও জারি করা হয়েছে ১৪৪ ধারা।মোতায়েন রয়েছে পুলিশবাহিনী।

আরও পড়ুনঃ‘তামিলনাড়ুকে বেশি জল দেওয়া যাবে না’,কাবেরী জলবন্টন বিতর্কে রাতভর বিক্ষো*ভে কর্নাটকের কৃষকরা

তামিলনাড়ুতে কাবেরী নদীর জল ছাড়া ঘিরে গত কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছিল কর্ণাটকে। বিভিন্ন এলাকায় অচলাবস্থা চলছিল। এর মধ্যেই শুক্রবার ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিল কন্নড়পন্থী সংগঠন ‘কন্নড় ওকুট্টা’ এবং বিভিন্ন কৃষক সংগঠন। বন্‌ধকে সমর্থন জানিয়েছে কর্ণাটকের অটো রিকশা এবং হেল রাইডার্স অ্যাসোসিয়েশন। ফলে শুক্রবার কর্ণাটকের রাস্তায় ওলা, উবরের মতো ক্যাব পরিষেবা মিলবে না। শপিং মল, সিনেমা হলও বন্ধ থাকবে। বন্‌ধের প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়ান সংক্রান্ত সর্বশেষ আপডেটের জন্য যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা এবং বন্দর কর্তৃপক্ষের মিডিয়া রিলিজ অনুসরণ করতে হবে। বনধের জেরে, বিশেষত রাজ্যের দক্ষিণাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তবে, কর্ণাটকে রাজ্য সরকার পরিবহণ নিগম এবং বেঙ্গালুরু পরিবহণ নিগমের বাস পরিষেবা চালু থাকবে। খোলা থাকবে ব্যাঙ্ক। হাসপাতাল, অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবা সচল রাখা হবে। বন্‌ধকে সমর্থন জানিয়েছে বিজেপি, জেডিএসের মতো দলগুলিও। বন্‌ধ ঘিরে অশান্তি এড়াতে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সম্প্রতি তামিলনাড়ুকে ১৫ দিনের জন্য পাঁচ হাজার কিউসেক জল ছাড়তে কর্ণাটককে নির্দেশ দিয়েছে কাবেরী জল বণ্টন পর্ষদ বা কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি (সিডব্লিউএমএ)। এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। এরপরই দক্ষিণের রাজ্যটিতে বন্‌ধের ডাক দেওয়া হয়।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...