Saturday, June 13, 2026

এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে পরপর সোনা জয় ভারতের

Date:

Share post:

শুটিংয়ে একের পর এক পদক জিতছে ভারত। শুক্রবার সকাল থেকেই পদক জয় শুরু। বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা ভারতের। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, স্বপ্নিল কুশেল এবং অখিল শিয়োরান সোনার পদক জিতলেন এশিয়ান গেমসে। অপরদিকে ১০ মিটার এয়ার পিস্তলে দলগত ভাবে রুপোর পদক জয়ের পর ব্যক্তিগত বিভাগেও সোনা জয় ভারতের। ১০ মিটার এয়ার পিস্তলে ব‍্যক্তিগত ভাবে সোনা জিতলেন পলক গুলিয়া। ওপর দিকে রুপো পেলেন এষা সিং। এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন পলক।

শুক্রবার সকালে শুটিং পদক এনে দিলেন প্রতাপ, কুশলেরা। তাঁরা তিন জনে মিলে ১৭৬৯ পয়েন্ট স্কোর করেন ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে। এর আগে ১৭৬১ পয়েন্ট ছিল বিশ্ব রেকর্ড। দ্বিতীয় স্থানে শেষ করে চিন। তারা পায় ১৭৬৩ পয়েন্ট। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। তারা পেয়েছে ১৭৪৮ পয়েন্ট।

শুক্রবার সকালে দলগত বিভাগে রুপো জিতেছিলেন পলক, দিভ‍্যা এবং এষা। তবে ব্যক্তিগত বিভাগে পলক এবং এষার থেকে পদকের আশা ছিল ভারতের। সেই আশা পূরণ করেন ভারতের দুই শুটারই। পলক সোনা জিতলেন ২৪২.১ পয়েন্ট স্কোর করে। গেমসের রেকর্ড ২৪০.৩ ভেঙে দেন তিনি। এষা স্কোর করেন ২৩৯.৭ পয়েন্ট। রুপো জেতেন তিনি। এই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন পাকিস্তানের কিশমালা তলত ২১৮.২।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...