Monday, April 6, 2026

মোদি সরকারের জনবিরোধী নীতি! পাঁচ দশকে সর্বনিম্ন গৃহস্থের সঞ্চয়ের পরিমাণ, জানাল RBI

Date:

Share post:

চাঞ্চল্যকর রিপোর্ট এবার সামনে আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। রিপোর্টে উঠে এসেছে ২০২২-২৩ অর্থবর্ষে গৃহস্থের সঞ্চয়ের (Household Savings) পরিমাণ ৫.১ শতাংশে নেমে এসেছে। যা আগের বছর ছিল ৭.২%। তবে ১৯৭৬-৭৭ সালের পরে সঞ্চয়ের পরিমাণের এমন হার আর কখনও এত নিচে নামেনি অর্থাৎ গৃহস্থের সঞ্চয় পাঁচ দশকের মধ্যে সর্বনিম্ন। আর রিজার্ভ ব্যাঙ্কের এমন রিপোর্ট সামনে আসতেই মুখ প্যড়েছে মোদি সরকারের (Modi Govt)। রাজনৈতিক মহলের মতে, যেখানে দেশবাসীকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন দেখিয়েছেন সেখানে রিজার্ভ ব্যাঙ্কের এমন রিপোর্ট দেখে মাথায় হাত সবার।

রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে গৃহস্থের সঞ্চয়ের পরিমাণ ৫.১ শতাংশে নেমে এসেছে। যা আগের বছর ছিল ৭.২%। তবে এখানেই শেষ নয়, আরবিআই সূত্রে জানা গিয়েছে, গৃহস্থের দেনার বোঝা জিডিপির ৩৭.৬ শতাংশে পৌঁছেছে। এক বছরে এই ঋণের বোঝা বেড়েছে প্রায় ৫.৮ শতাংশ। তবে এই পরিসংখ্যান দেখে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, সার্বিকভাবে দেশের জিডিপি বৃদ্ধির হার ঠিক থাকলেও নিত্যনৈমিত্তিক খরচ এতটাই বেড়েছে যে সেই খরচ সামলে নিজের হাতে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখা কঠিন হয়ে যাচ্ছে মধ্যবিত্তের জন্য। উল্টে বাড়ি, গাড়ি বা অন্যান্য খরচের জন্য সাধারণ মানুষের ঋণের পরিমাণও ক্রমশ বাড়ছে।

তবে রিজার্ভ ব্যাঙ্কের এই রিপোর্টে একেবারেই চিন্তিত নয় কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই পরিসংখ্যানে চিন্তার কোনও কারণ নেই। উল্টে এটা ভালো লক্ষণ। সরকারের নীতিতে সাধারণ মানুষ এতটাই আশ্বস্ত যে, টাকা ব্যঙ্কে জমিয়ে না রেখে গাড়ি-বাড়ি কেনার জন্য খরচ করছে। সাধারণ মানুষ ভবিষ্যৎ নিয়ে একেবারেই চিন্তিত নয় বলেই মানুষ ঋণ নেওয়ার সাহস দেখাচ্ছে বলে মত কেন্দ্রের।

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...