Sunday, June 28, 2026

পাকিস্তানের বালুচিস্তানে ঈদ-ই-মিলাদুনের জমায়েতে বিস্ফো*রণ!নিহ.ত অন্তত ৩৪, আহ.ত শতাধিক

Date:

Share post:

ফের পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বিস্ফোরণ। শুক্রবার সকালে বালুচিস্তানের মাস্তং জেলার সদর শহরে এক মসজিদের কাছে এই ভয়াবহ বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের জেরে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক ডিএসপি-সহ একাধিক বালুচিস্তান পুলিশকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর গুরুতর আহতের সংখ্যা ১৩০-এরও বেশি।আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী শহিদ নবাব ঘৌস বখ্‌শ রাইসানি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আরও বেশি প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ প্রার্থনা চলাকালীন মসজিদে ভয়াবহ বিস্ফোরণ! পাকিস্তানে মৃত অন্তত ১৭, জখম ৮০
মাস্তংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তাহুল মুনিম জানিয়েছেন, আলফালাহ রোডে মদিনা মসজিদের সামনে ঈদ-ই-মিলাদুন উৎসব উপলক্ষ্যে আয়োজিত মিছিলের জমায়েতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বেশ কিছু যানবাহন এবং আশাপাশের কয়েকটি দোকানেরও ক্ষতি হয়েছে।
‘বালুচ ন্যাশনালিস্ট আর্মি’ (বিএনএ), ‘বালুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ)-র মতো স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলির পাশাপাশি ওই এলাকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বিদ্রোহীরাও সক্রিয়। সম্প্রতি পাক সেনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য স্বাধীনতাপন্থী বালুচদের সঙ্গে সমঝোতা করেছে টিটিপি। চলতি মাসের গোড়ায় মাস্তংয়েই বিস্ফোরণে নিহত হয়েছিলেন ‘ইসলামাবাদপন্থী’ জমিয়ত উলেমা-ই-ইসলাম-এর ফজল নেতা হাফিজ হামিদুল্লা। তবে বিস্ফোরণের কিছু পরেই টিটিপি ঘটনার দায় অস্বীকার করে একটি বিবৃতি দিয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...