Thursday, June 4, 2026

সাবেকিয়ানার টানে একচালার প্রতিমা গড়েন কুমোরটুলির কৃতী শিল্পী চায়না পাল

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুজোর বাকি আর মাত্র ২০ দিন৷ গত ২ বছর করোনা ওলটপালট করে দিয়েছিল সব হিসেব-নিকেশ, কিন্তু এবার নতুন করে গুছিয়ে নেওয়ার পালা। শিল্পীদের সেই পুরনো ব্যস্ততা পুজোর আঁতুড়ঘর কুমোরটুলিতে। বাংলার ঘরে ঘরে আবার আলো করে আসুক মা- এই প্রার্থনা নিয়েই আলোর বেণু বেজে ওঠার প্রহর গোণা শুরু।

হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই মা আসবেন। আর এই সময়ে তুঙ্গে প্রতিমা নির্মাণের প্রস্তুতি। যার ব্যস্ততা ধরা পড়ল কুমোরটুলির আনাচে-কানাচে। গোটা কুমোরটুলির মৃৎশিল্পীদের অধিকাংশই বংশপরম্পরায় বাঁচিয়ে রেখেছেন প্রতিমা তৈরীর ঘরানা। কুমোরটুলির সংখাযাগরিষ্ঠ পুরুষ মৃৎশিল্পীদের মাঝে জায়গা করে নিয়েছেন মহিলা মৃৎশিল্পীরাও। তারাই প্রকৃত অর্থে কুমোরটুলির দশভূজা।

কুমোরটুলির অলিতে গলিতে প্রতিমা তৈরি করেন মৃৎশিল্পীরা।বাঁশের উপর খড়ের কাঠামো, তারপর মাটির প্রলেপ, তার ওপর রং। সবশেষে মাথার চুল হাত ও গলার অলংকার অস্ত্রশস্ত্র। এছাড়াও আছে শোলার কাজ, চাঁদ মালা, চালচিত্র, ময়ূরের পাখা, সিংহের কেশর, হাঁসের নানান কারু কাজ, মা দুর্গার অলঙ্কার। শুধুমাত্র দুর্গাপুজোকে ঘিরে ছোট ছোট জলধারার মতো নানান বিচিত্র শিল্প ও শিল্পীর সৃষ্টি হয় এই কুমোরটুলিতে।

এমনই এক মহিলা শিল্পী চায়না পাল। তাঁর কথায়, সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে পড়ে কাজ শেখা শুরু।বাবার হাত ধরেই কাজ শেখা।চায়না পালের প্রতিমার বিশেষত্ব হল এক চালার প্রতিমা। মাঝে পুজো কমিটির আব্দার মেনে থিম পুজোর কাজ করলেও, সাবেকিয়ানার টানে এখন শুধুই এক চালার প্রতিমা তিনি তৈরি করছেন। এবারও তার প্রতিমা ভূপাল, নেপাল গিয়েছে। একমাত্র মহিলা শিল্পী হিসেবে রাজ্যপালের পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।তাঁর শিল্প সৃষ্টি দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমাদৃত। তিনি নিজে বলছেন, সারা বছর এই কাজ করেই সংসার চলে। তবু এর মধ্যেই শিল্পসত্তাকে খুঁজে পাই। রাজ্য সরকারের উদ্যোগে চিনেও গিয়েছি। সেখানে বাংলার তথা কুমোরটুলির শৈল্পিক সৌন্দর্য, শিল্প সৃষ্টিকে প্রবাসীদের কাছে পৌঁছে দিয়েছি।

তবে শিল্পীর আক্ষেপ, ছোট মডেল করতে হাতের নৈপূণ্য লাগে কিন্তু প্রতিমা গড়তে লাগে নৈপূণ্য ছাড়াও শারীরিক শক্তি। তবু কাঠামোর কাজ, খড় বাঁধার মতো শারীরিক পরিশ্রমের কাজ আমাদের মতো মৃৎশিল্পীরা করে চলেছি।সব প্রতিকূলতাকে তুচ্ছ করে আমরা কুমোরটুলিতে প্রতিমা গড়ে চলেছি।আমাদের বাযাঙ্ক ঋণ পাওয়া সহজ হলে আরও বড় মাপে কাজ করতে পারি।

 

Related articles

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...