Saturday, April 4, 2026

কলকাতা লিগে জয়ের হ‍্যাটট্রিক মহামেডানের

Date:

Share post:

কলকাতা লিগে জয়ের হ‍্যাটট্রিক মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন মিনি ডার্বিতে মোহনবাগান সুপার জায়েন্টকে হারাল ২-০ গোলে। এই জয়ের ফলে ৮৭ বছর পর মহামেডানে ফিরল ইতিহাস। মাঠেই সেলিব্রেশনে মাতেন সাদা-কালো ফুটবলাররা।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম‍্যাচের ৬ মিনিটের মাথায় দুরন্ত সুযোগ চলে আসে মহামেডানের সামনে। একটি বল পেয়ে বাগানের রক্ষণ ভেঙে ডেভিড সাঁইসাঁই করে আক্রমণে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত প্রতিহত হন। এরপর ম‍্যাচের ১২ মিনিটের মাথায় ফের সুযোগ চলে আসে সাদা-কালো ব্রিগেডের কাছে। মহমেডানের স্যামুয়েলের শট প্রায় গোলের ভিতরে ঢুকে যাচ্ছিল, কিন্তু মোহনবাগানের একজন ডিফেন্ডার গোল লাইন থেকে বাঁচিয়ে দেন। তবে মহামেডানকে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি। ম‍্যাচের ১৩ মিনিটের মাথায় গোল পেয়ে যায় সাদা-কালো ব্রিগেড। প্রথম কর্নার পেয়ে, সেটাই কাজে লাগায় মহামেডান। ম‍্যাচের ১৩ মিনিটে রেমসঙ্গার গোলে ১-০ এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। কর্নার থেকে আসা বলে মাথা ছোঁয়ান। বলটি ক্রসবারে লেগে জালে জড়িয়ে যায়। বাগাবের রক্ষণ নিঃসন্দেহে জঘন্য। ২১ মিনিট সহজ সুযোগ নষ্ট মহমেডানের। তন্ময় ঘোষের কাছ থেকে একটি দুর্দান্ত পাস পান বিকাশ। কিন্তু তাঁর শট ক্রস পিসে লেগে ফিরে আসে। মোহনবাগানকে রীতিমতো চাপে রাখে সাদা-কালো ব্রিগেড। এরপর ম‍্যাচের ৩৮ মিনিটে আবার এগিয়ে যায় মহামেডান ৩৮ মিনিটে ডেভিডের গোল। মহমেডান ২-০ করে ফেলল। মাঝমাঠ থেকে লম্বা একটি বল ভাসানো হয়েছিল। ১৮ গজ বক্সের ঠিক বাইরে সেই বল পান ডেভিড। বাগানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক দেবনাথ মন্ডলকে ডজ দিয়ে বল জালে জড়ান। দারুণ গোল ডেভিডের। এই নিয়ে লিগে ২১তম গোল হয়ে গেল তরুণ তারকার। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি মহামেডান। প্রথমার্ধে ২-০ এগিয়ে থাকে সাদা-কালো ব্রিগেড।

দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। একের পর এক আক্রমণে ঝাঁপায় সাদা-কালো ব্রিগেড। ৪৭ মিনিটে মহমেডানের জন্য দারুণ সুযোগ চলে আসে। ডেভিডের ভলিতে গোলের প্রচেষ্টা প্রতিহত হয়। বল ধরে নেন বাগান কিপার। ৬৫ মিনিটে আক্রমণে ঝাঁপায় সবুজ-মেরুন। কিন্তু সেই ঝাঁজ নেই। সেই তীব্রতা নেই আক্রমণগুলোর মধ্যে, যা থেকে গোল হবে। ফারদিন আলি মোল্লাকে নিখুঁত ভাবে বল বাড়িয়েছিলেন শিবাজিৎ। কিন্তু ফারদিন বলটি বাইরে পাঠিয়ে দেন। এরপর আক্রমণে গেলেও মোহনবাগান গোলের দরজা খুলতে পারেনি।

আরও পড়ুন:এশিয়না গেমসে ষষ্ঠ দিনেও সাফল্য ভারতের, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

 

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...