Thursday, June 25, 2026

অন্তঃ.সত্ত্বা তরুণীকে জীবন্ত জ্বা.লিয়ে দিলেন মা! যোগীরাজ্যে হা.ড়হিম কাণ্ড  

Date:

Share post:

দশ মাস গর্ভে ধারণের পর সন্তান ভূমিষ্ঠ হলে সবার আগে আনন্দে ভাসেন মা। নিজে হাতে করে যে সন্তানকে ছোট থেকে বড় করেছিলেন আজ তাঁকেই জীবন্ত পুড়িয়ে মারতে চাইলেন জন্মদাত্রী। অপরাধ একটাই, অবিবাহিত মেয়ে অন্তঃসত্তা হয়ে পড়েছিলেন। তাই যোগী রাজ্যে নারীর চরম পরিণতি! মাকে এই কুকর্মে আবার সাহায্য করলেন সহোদর ভাই। এই মারাত্মক কান্ড ঘটল বিজেপি শাসিত উত্তর প্রদেশের হাপুরে (Hapur, Uttarpradesh)। অথচ মুখে বিজেপি নেতৃত্বদের বুলি “বেটি বাঁচাও”। আর বাস্তবের ছবি এটাই।

২১ বছরের অন্তঃসত্ত্বা ওই তরুণী তার গর্ভে সন্তানের বাবার নাম প্রকাশ করতে চাইনি। তাই তাঁকে শাস্তি দিতে প্রথমে মা ও ভাই মিলে জঙ্গলে নিয়ে যায়। তারপর সেখানে গিয়ে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেইসময় কয়েকজন কৃষক মেয়েটির আর্ত চিৎকার শুনতে পান। তাঁরাই ছুটে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করেন। বরাতজোরে প্রাণে বাঁচলেও শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই তরুণী। ঘটনায় অভিযুক্ত মা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...