Thursday, June 25, 2026

বিকল্প পথে দিল্লি, নেতাকর্মীরা আ.ক্রান্ত হলে গণতান্ত্রিকভাবে বুঝে নেবে তৃণমূল: বি.স্ফোরক অভিষেক

Date:

Share post:

‘‘ট্রেন বাতিল করে আমাদের আটকানো যাবে না। আমরা বিকল্প ব্যবস্থা করে নেব। বাংলার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর দিল্লিতে পৌঁছবেই।’’ শুক্রবার সন্ধেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জেলা থেকে আসা কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে বিস্ফোরক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সব জানিয়ে দিলেন নেতাকর্মীদের গায়ে হাত পড়লে গণতান্ত্রিক ভাবে বুঝে নেবে তৃণমূল।

তৃণমূলের দিল্লি কর্মসূচিতে সব রকমের বাধা দেওয়ার চেষ্টা করছে মোদি সরকার। টাকা জমা নেওয়ার পরেও যাত্রার আগের দিন সন্ধেয় ইমেল করে রেল জানায়, বিশেষ ট্রেন দেওয়া সম্ভব নয়। এদিন সেই ইমেল দেখিয়ে অভিষেক বলেন, ‘‘ট্রেন বাতিল করে আমাদের আটকানো যাবে না। আমরা বিকল্প ব্যবস্থা করে নেব। বাংলার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর দিল্লিতে পৌঁছবেই ।’’ এরপরেই প্রশ্ন তোলেন অভিষেক- ”ট্রেন আগাম টাকা নিয়েও না বলল। এত ভয় কীসের?”

এরপরই দিল্লির বিজেপি সরকারের বিরোধীদল থেকে তৃণমূলের সর্বভারতীর সাধারণ সম্পাদক বলেন, “প্রতিহিংসা পরায়ণ মোদি সরকার বাংলার বঞ্চিত এবং গরিব মানুষদের দিল্লি যেতে দিতে চায় না। সে জন্যই রেল ওই ট্রেনের অনুমোদন দেয়নি।’’ অভিষেকের প্রশ্ন, ‘‘রেল যদি অনুমোদন না-ই দেবে, তবে গত ২৩ সেপ্টেম্বর আবেদন জমা দেওয়ার পর সিকিওরিটি ডিপোজিট হিসাবে টাকা জমা নিয়েছিল কেন?’’ দু-একদিনের মধ্যেই বিকল্প পথে দিল্লি যাওয়া হবে বলে জানিয়ে দেন অভিষেক।

একই সঙ্গে তিনি হুঙ্কার দিয়ে বলেন, তৃণমূলের কোনও নেতাকর্মীর গায়ে যদি হাত পড়ে তাহলে গণতান্ত্রিকভাবে মোকাবিলা করবে দল।

আরও পড়ুন- অন্তঃ.সত্ত্বা তরুণীকে জীবন্ত জ্বা.লিয়ে দিলেন মা! যোগীরাজ্যে হা.ড়হিম কাণ্ড  

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...