Friday, June 12, 2026

মধ্যরাতে মা উড়ালপুলে ডিভাইডারে ধাক্কা গাড়ির! প্রাণ হারালেন চালক, গুরুতর আ.হত ৪

Date:

Share post:

রাতের কলকাতায় মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। পার্ক সার্কাস থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। সায়েন্স সিটির কাছে টার্নিং পয়েন্টে ল্যাম্পপোস্টের ডিভাইডারে ধাক্কা দিয়ে পাশের লেনে গিয়ে পড়ে গাড়িটি। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে ল্যাম্পপোস্টটিও উপড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকের।বাকি পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান গাড়িটির গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃধরনায় যোগ দিতে সদলবলে দিল্লি গেলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার

শুক্রবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি, যে গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে দেহগুলিকে উদ্ধার করে পুলিশ।মৃতের পরিচয় এখনও জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএমজি এবং সিইএসসিও। পুলিশ জানিয়েছে, চালকের মৃ্ত্যু ঘটনাস্থলেই হয়েছে। কাটারের সাহায্যে গাড়িটিকে কেটে বাকি চারজনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী এক চালকের কথায়, গাড়িটি স্বাভাবিকের থেকে অনেক বেশি গতিতে যাচ্ছিল, তার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রায় দু’ঘণ্টা পর মা উড়ালপুলের যান চলাচল স্বাভাবিক হয়। আহত ও নিহতের পরিবারের খোঁজ করছে পুলিশ।

 

Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...