Saturday, June 20, 2026

সাগরে নিম্নচাপ! উইকএন্ডের বৃষ্টিতে শিকেয় পুজোর শপিং

Date:

Share post:

শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। শনিবারও সকাল থেকেই মুখভার আকাশের। ভোরের দিকে কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিও হয়েছে। আজ ও কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আরও পড়ুনঃধরনায় যোগ দিতে সদলবলে দিল্লি গেলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে। সেই কারণেই শনি এবং রবিবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের মোট ১০টি জেলায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় আছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। এই দিন দক্ষিণের অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।
এই সপ্তাহান্তেও নির্বিঘ্নে পুজোর বাজার করতে পারবেন না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার বাসিন্দারা। মাথায় হাত ব্যবসায়ীদেরও। কারণ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র এবং শনিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণের বেশ কিছু জেলায়। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবারও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে উত্তরের জেলাগুলিতে শুক্র এবং শনিবার বৃষ্টির পূর্বাভাস নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। শক্তি বাড়িয়ে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে ওড়িশা এবং বাংলা উপকূলের দিকে এগোতে পারে। তার জেরেই শুক্রবার থেকে আগামী ৩ অক্টোবর রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে।

শনিবার পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পূর্ব বর্ধমানে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে।
তবে উত্তরের জেলাগুলিতে এই সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও সোমবার ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, মালদহ এবং দুই দিনাজপুরে।
নিম্নচাপের আবহে শনি এবং রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যাঁরা গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁদের শুক্রবারের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। আবহাওয়া দফতরের আশঙ্কা, ভারী বৃষ্টির কারণে দার্জিলিং এবং কালিম্পঙে আবারও ধস নামতে পারে। নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বেশ কিছু জেলায় তৈরি হতে পারে বন্যা পরিস্থিতিও।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...