Friday, June 26, 2026

রেল কোয়ার্টার্সে বসেই ছক কষেছিল ডাকা.তদল! খড়্গপুরের ঘটনায় জানালেন এসপি

Date:

Share post:

খড়্গপুরের সোনার দোকানে ডাকাতির কয়েক ঘণ্টার মধ্যে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা সকলেই ভিনরাজ্যের। তাঁরা গত দু’দিন ধরে খড়্গপুরে পরিত্যক্ত রেল কোয়ার্টার্সে ছিলেন। সেখানে বসেই গোটা ডাকাতির ছক কষেন। গোটা এলাকা রেইকি করে শুক্রবার খড়্গপুর টাউন থানার গোলবাজারের ওই সোনার দোকানে ডাকাতি করেন। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার।পাশাপাশি তিনি বলেন, কীভাবে ওই ডাকাতদলের পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃযা ঘটেছিল আজকের দিনে দেখে নিন একনজরে

পুলিশ সুপার জানান, খড়্গপুরের রেলের পরিত্যক্ত একটি কোয়ার্টারে বসে ডাকাতির ছক কষেছিল ডাকাতদল। ধৃত পাঁচজনই ভিনরাজ্যের তবে তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় জানাতে রাজি হয়নি পুলিশ। এসপির দাবি, ঝাড়গ্রাম পুলিশ জেলার গোপীবল্লভপুরের বেলিয়াবেড়া থানার রান্টুয়া এলাকা থেকে শুক্রবার বিকেলে ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, একটি ছুরি, বেশ কয়েকটি মোবাইল ফোন এবং একটি গাড়ি আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, খড়্গপুর শহর থেকে ঝাড়খণ্ডের রাস্তা ধরে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। ঝাড়গ্রামের চিচিরা পোস্টে নাকা চেকিংয়ে ধাক্কা মেরে ডাকাতদের গাড়িটি বেরিয়ে যায়। এর পর তাঁরা গাড়ি ঘুরিয়ে নেন ওড়িশার দিকের রাস্তায়। ধৃতিমানের কথায়, ‘‘রান্টুয়া এলাকায় রাস্তার উপর গাড়ি রেখে জামা-প্যান্ট খুলে ধানের খেতে ওরা হামাগুড়ি দিচ্ছিল। ড্রোন দিয়ে নজরদারি চালিয়ে ওই পাঁচ জনকে ধরা হয়েছে।’’ পুলিশ সুপার আরও দাবি করেছেন, খড়গপুরে রেলের পরিত্যক্ত কোয়ার্টারগুলিতে বহিরাগতদের উপরে নজরদারি চালানো হচ্ছে, যাতে অবাঞ্ছিত লোকজন এসে কোনও খারাপ কাজ করতে না পারে। সোনার দোকানে সিসি ক্যামেরা বসানো ছাড়াও তিনি সশস্ত্র পাহারার ব্যবস্থা রাখার পরামর্শও দেন। শুক্রবার রাতে খড়্গপুর টাউন থানায় সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার। ধৃতদের শনিবার আদালতে হাজির করানো হবে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...