Wednesday, April 1, 2026

এশিয়ান গেমসে দুরন্ত সুতীর্থা-ঐহিকা, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

এশিয়ান গেমসে বাঙালির দাপট। ভারতের হয়ে আরও একটি পদক নিশ্চিত করেন দুই বাঙালি সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। এদিন টেবল টেনিসে মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চিনের জুটি মেনগ এবং ওয়াগকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন তাঁরা। শেষ চারে ওঠায় পদক নিশ্চিত করলেন সুতীর্থা ও ঐহিকা। এরফলে নয়া নজিরও গড়লেন তাঁরা। এশিয়ান গেমসে এই প্রথমবার টেবিল টেনিসে মহিলাদের ডাবলসে পদক ভারতের। এরপরই শুভেচ্ছা জোয়ারের ভাসতে থাকেন দুই খেলোয়াড়। শুভেচ্ছা জানান মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ও।

এদিন মমতা টুইটারে লেখেন,” এশিয়ান গেমসে বাংলা ও ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত! মহিলাদের টেবিল টেনিস ডাবলসে অবিশ্বাস্য জয়ের জন্য সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়কে অভিনন্দন৷ আপনাদের অসাধারণ কৃতিত্বে বাংলা আনন্দে উচ্ছ্বসিত। চমৎকার কাজ, ফাইনালে নিজেদের সেরাটা দিও।”

আগামী ২ অক্টোবর, সোমবার সেমিফাইনাল খেলতে নামবেন ভারতীয় খেলোয়াড়েরা। সেমিফাইনাল জিততে পারলে সেদিনই ফাইনাল খেলতে হবে তাঁদের। সেমিফাইনালে হারলেও অন্তত ব্রোঞ্জ নিশ্চিত তাঁদের।

আরও পড়ুন:এশিয়ান গেমসে হকিতে সেমিফাইনালে ভারত, পাকিস্তানকে হারাল ১০-২ গোলে

 

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...