Wednesday, June 24, 2026

‘ক্রি.মিনাল’ ধরতে কলকাতা পুলিশের নতুন অ.স্ত্র AI

Date:

Share post:

শহরের বুকে বাড়ছে অপরাধ। তাই এবার নয়া ফাঁদ পাতল কলকাতা পুলিশ (Kolkata Police)। সূত্রের খবর, শহর জুড়ে ৬০ এর বেশি অত্যাধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা (CCTV camera) বসিয়েছে প্রশাসন। ‘নির্ভয়া’ প্রকল্পে কেনা একাধিক সিসিটিভি ক্যামেরার মতোই আপাতত বেশকিছু এফআরএস ক্য়ামেরা বসানো হয়েছে শহরে। কলকাতা পুলিশের একটি সূত্রের দাবি, শহরের ‘স্ট্র্যাটেজিক পয়েন্ট’, জনবহুল এলাকায় ফেস রিকগনিশন (Face Recognition Camera) জাতীয় ক্যামেরা বসানো হয়েছে। এই গোটা প্রযুক্তিতে কাজে লাগবে এআই (AI)অর্থাৎ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই সিসিটিভি সবার ছবি তুলবে। কিন্তু এর পরের কাজটাই করবে এআই ! নির্দিষ্ট পদ্ধতিতে অপরাধীদের তথ্য নির্দিষ্ট স্থানে জমা হচ্ছে। তা দেশব্যাপী অথবা বিশ্বজুড়েও হতে পারে! কিন্তু এই তথ্য এবং ওই ক্যামেরায় ওঠা মুখের ছবি মিলছে কি না, এই বিষয়ের দিকেই নজর দেবে এআই। যা দুই দিককে মিলিয়ে দেওয়ার কাজটাই করবে। তথ্য অনুযায়ী, নির্দিষ্ট করে অপরাধীকে চিহ্নিত করে দেবে।

প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে কলকাতা পুলিশ। তাঁদের কথায় এফআরএস ক্যামেরা অত্যন্ত শক্তিশালী যা অপরাধ কমাতে সাহায্য করবে। এই ক্যামেরা অভিযুক্ত বা দৃষ্কৃতীর সন্ধান পেলে, নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে সংকেত পাঠাবে। ফলে দুষ্কৃতীদের চিহ্নিতকরণ দ্রুত হবে বলেও দাবি প্রযুক্তিবিদদের। সাইবার বিশেষজ্ঞরা বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবার অপরাধীদের ধরা কিছুটা হলেও সহজ হতে চলেছে। শহরের বিভিন্ন প্রান্তে সি সি টিভি আগেই বসানো হয়েছিল। যার মধ্যে অন্যতম, ইনফ্রারেড বুলেট ক্যামেরা, স্পিড ডিটেকশন অ্যান্ড নম্বর প্লেট স্ক্যানিং ক্যামেরা। এবার সেখানেই উন্নত প্রযুক্তির ব্যবহার।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...