Wednesday, June 24, 2026

এশিয়ান গেমসে ফের সোনা, মিক্সড ডবলসে সোনা জয় রোহন বোপান্না এবং রুতুজা ভোসলের

Date:

Share post:

এশিয়ান গেমসের সপ্তম দিনে ফের সোনা ভারতের ঝুলিতে। মিক্সড ডবলসে সোনা জয় রোহন বোপান্না এবং রুতুজা ভোসলের। শুক্রবার পুরুষ ডবলসে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে শনিবার রোহন বোপান্না এবং রুতুজার হাত ধরে মিক্সড ডবলসে সোনা জিতল টিম ইন্ডিয়া। ফাইনালে বোপান্না-রুতুজা জুটি হারাল চাইনিজ তাইপেই জুটি লিয়াং এনশুয়ো এবং সাংহায়ো হুয়াংকে। ম‍্যাচের ফলাফল ২-৬, ৬-৩, ১০-৪।

ম‍্যাচে এদিন শুরুটা ভালো হয়নি ভারতীয় জুটির। প্রথম সেটে হেরে গিয়েছিলেন বোপান্না-রুতুজা জুটি। প্রথম সেটে বোপান্নারা হেরেছিলেন ২-৬ ব্যবধানে। ৩৩ মিনিটে সেই সেট জিতে নেন তাইপেইয়ের লিয়াং এনশুয়ো এবং সাংহায়ো হুয়াং। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরেন বোপান্নারা। তাঁরা সেট জেতেন ৩০ মিনিটে। ৬-৩ সেটে জিতে যায় বোপান্না-রুতুজা জুটি। এশিয়ান গেমসে তৃতীয় সেট হয় টাইব্রেকার। সেখানে ১০-৪ ব্যবধানে জেতেন বোপান্নারা। সেই সঙ্গে এশিয়ান গেমসে ভারতের নবম সোনা নিশ্চিত করেন তাঁরা।

এদিকে শনিবার পদক এল শুটিংয় থেকেও। এবারের গেমসে শুটিং থেকে ১৯টি পদক জিতল ভারত। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতলেন সরবজ্যোত সিং এবং দিব্যা থারিগল।

আরও পড়ুন:‘নিজেকে পাল্টে ফেলেছি’, বিশ্বকাপের আগে বললেন বিরাট, কিন্তু কেন এরকম বললেন কোহলি?

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...