Monday, April 6, 2026

সুন্দরবনে ক্যামেরাব.ন্দি দক্ষিণ রায়, উচ্ছ্বসিত পর্যটকরা

Date:

Share post:

সুন্দরবন বেড়াতে গেলেই পর্যটকদের চোখ খোঁজে দক্ষিণ রায়কে। রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মানেই সুন্দরবন (Sundarban) বেড়ানো সার্থক। আশ্বিনে পর্যটকদের মন ভালো করতে দেখা দিলেন তিনি। একেবারে রায়মঙ্গল নদীতে।

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের (Sundarban) রায়মঙ্গল নদীতে জঙ্গল সাফারিতে সাতসকালে পর্যটকদের ক্যামেরায় বন্দি হল পূর্ণবয়স্ক বাঘ। মেঘলা আকাশ ঝিরঝির বৃষ্টি রায়মঙ্গল নদী পাড়েই দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। উচ্ছ্বসিত পর্যটকেরা।

ঝিঙ্কাখালি বিট কুকরেখালি জঙ্গলের কাছে কালীতলা গ্রাম পঞ্চায়েতের সামশেরনগর বাফার জনের সামনে রায়মঙ্গল নদীতে পূর্ণাঙ্গ বয়স্ক বাঘের (Tiger) দেখা মেলে। তারপর ধীরে ধীরে নদী পেরিয়ে ফের জঙ্গলের দিকে এগোতে শুরু করেন দক্ষিণ রায়। নৌ ভবনে পর্যটকরা বাঘ দেখায় রীতিমতো খুশি। ঘটনার খবর পেয়ে উপস্থিত হন বনদফতরের কর্মীরা।

 

 

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...