Friday, April 3, 2026

ছিন্ন করল পৃথিবীর মাধ্যাকর্ষণ! সূর্যের আরও কাছে আদিত্য-এল১

Date:

Share post:

পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে সূর্যের আরও কাছে ভারতের সূর্যযান আদিত্য-এল১। এ পর্যন্ত ৯.২ লক্ষ কিলোমিটার যাত্রা করেছে সে। এক্স-এ এ কথা জানাল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো।

আরও পড়ুনঃপৃথিবী থেকে আর দূরত্ব বাড়ল সৌরযান,আরও একটি কক্ষপথ বদলে সূর্যের আরও কাছে আদিত্য এল ১

ইসরো জানিয়েছে, মঙ্গলযানের পর এই দ্বিতীয় বার ভারত মহাকাশযান পাঠাল, যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছিন্ন করে অগ্রসর হল। ইসরো টুইটারে লিখেছে, ‘‘পৃথিবী থেকে ৯.২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এই মহাকাশযান। সফল ভাবে পৃথিবীর মাধ্যকর্ষণ শক্তি ছিন্ন করেছে। এখন এটি সূর্য-পৃথিবীর ল্যাগরেঞ্জ পয়েন্ট ১ (এল১)-এর দিকে ছুটছে।’’ ল্যাগরেঞ্জ পয়েন্টে সূর্য এবং পৃথিবী উভয়েরই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব সমান থাকে। এক্সে ইসরো আরও জানিয়েছে, মঙ্গলযানের পর এই নিয়ে দ্বিতীয় বার ইসরো কোনও মহাকাশযান পাঠাল, যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে এগিয়ে গিয়েছে।

আদিত্য-এল১ সূর্য এবং পৃথিবীর মাঝের এল১ পয়েন্টে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে। পৃথিবী থেকে তার দূরত্ব হবে ১৫ লক্ষ কিলোমিটার। সূর্যের করোনা, ফোটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ার সম্পর্কেও অনেক অজানা তথ্য পেতে পারে বলে মনে করছে ইসরোর বিজ্ঞানীরা।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...