Wednesday, June 24, 2026

পাপ ঢাকতে দিল্লিতে পাল্টা ধর্না বিজেপির! সুকান্ত-সহ সব সাংসদকে তলব

Date:

Share post:

বিপাকে পড়ে নিজেদের পাপ ঢাকতে দিল্লিতে পাল্টা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিল বিজেপি। গরিবের মানুষের টাকা আটকে রাখার ঘৃণ্য ষড়যন্ত্র প্রকাশ্যে চলে আসার পর রাজ্যের বিজেপি নেতাদের উপর রীতিমতো ক্ষুব্ধ খেটে খাওয়া মানুষ। এই অবস্থায় লজ্জার মাথা খেয়ে পাল্টা আন্দোলনে নেমে ভাবমূর্তি ঠিক করতে মরিয়া বিজেপি। যার জেরেই কেন্দ্রীয় বিজেপির তরফে তলব করা হল রাজ্য বিজেপির সকল সাংসদকে।

১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক ক্ষেত্রে বাংলার সাধারণ গরিব মানুষের টাকা বিজেপি নেতাদের ষড়যন্ত্রে আটকে রেখেছে কেন্দ্র। রাজ্য বিজেপি নেতারা বুক ফুলিয়ে প্রকাশ্যে দাবি করেছেন তাঁদের জন্যই আটকে টাকা। স্বভাবিকভাবেই বিজেপির উপর ক্ষেপে উঠেছে জনতা। একের পর এক মানুষের মৃত্যুর ঘটনা ঘটে চলেছে টাকা আটকে রাখার জেরে। তৃণমূলের তীব্র প্রতিবাদের সামনে মুখরক্ষা করতে এবার দিল্লিতে লোক দেখানো কর্মসূচি শুরু করতে চলেছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, চার কেন্দ্রীয় মন্ত্রীসহ বিজেপির সমস্ত সাংসদকে দিল্লিতে তলব কেন্দ্রীয় বিজেপির তরফে। আসতে বলা হয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। আরও জানা যাচ্ছে, আগামিকাল পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বিজেপি নেতারা। সব মিলিয়ে তৃণমূলের পাল্টা বিজেপিও লোক দেখানো ধর্না কর্মসূচি করতে চলেছে বলে সূত্রের খবর।

এদিকে বকেয়া আদায়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী ২ অক্টোবর থেকে জোরদার আন্দোলনে নামতে চলেছে তৃণমূল। অবশ্য তৃণমূলকে আটকাতে চেষ্টার কোনও ত্রুটি করেনি বিজেপি। রেল, বিমান বাতিল থেকে শুরু করে সভা করারও অনুমতি দেয়নি দিল্লিতে শাহের পুলিশ। যদিও বিজেপির তরফে আটকানোর সবরকম প্রচেষ্টাকে ফুঁৎকারে উড়িয়ে অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১ হাজারটা মোদি এলেও আমাদের আন্দোলন রুখতে পারবে না। যতদিন না প্রাপ্য টাকা ফেরত আসছে ততদিন চলবে আন্দোলন।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...