Wednesday, June 24, 2026

এশিয়ান গেমসে ফের সোনার পদক ভারতের ঝুলিতে, অ্যাথলেটিক্সে সোনার পদক ভারতের

Date:

Share post:

এশিয়ান গেমসে রবিবার শুটিং-এ সোনা জয়ের পর ফের সোনার পদক ভারতের ঝুলিতে। রবিবার পরপর সোনা জয় ভারতের। ৩০০০ মিটার স্টিপল চেজে সোনা জিতলেন অবিনাশ সাবলে। এবং শট পুটে সোনা জয় তেজিন্দারপাল সিং তুরের।

এবারের এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত। ৮ মিনিট ১৯.৫০ সেকেন্ডে দৌড় শেষ করেন অবিনাশ। এশিয়ান গেমসে রেকর্ড গড়লেন তিনি। অবিনাশ রবিবার হারিয়ে দেন জাপানের রিয়োমা আওকিকে। রুপো জয় করেন তিনি। ব্রোঞ্জও পেয়েছে জাপান। সেইয়া সুনাডা তৃতীয় হয়েছেন। তাঁদের অনেকটাই পিছনে ফেলে দেন ভারতের অবিনাশ। দ্বিতীয় জনের সঙ্গে প্রায় চার সেকেন্ডের তফাৎ ছিল তাঁর।

এদিকে প্রত্যাশা মতোই এশিয়ান গেমসে পুরুষদের শট পুটে সোনা জিতলেন তেজিন্দারপাল সিং তুর। ২০.৩৬ মিটার দূরত্বে শট পাট ছুড়ে দেশকে এবারের এশিয়ান গেমস থেকে সোনা এনে দিলেন তিনি। অ্যাথলেটিক্স থেকে এল দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে। প্রথম পাঁচটি প্রচেষ্টার তিনটিতেই ফাউল করেন তেজিন্দারপাল। ষষ্ঠ তথা শেষ প্রচেষ্টায় ২০.৩৬ মিটার দূরত্বে শট পাট ছুড়ে সোনা জিতে নিলেন তিনি।

এদিকে মহিলা ১৫০০ মিটার দৌড় ফাইনালে রুপো জিতলেন ভারতের হরমিলন বেইনস।

আরও পড়ুন:আইএসএল-এ প্রথম জয় পেয়ে কী বললেন লাল-হলুদ কোচ?

 

 

 

 

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...