Tuesday, June 2, 2026

বিশেষ ক্ষ.মতা সম্পন্ন খুদেদের গানে শেষ মুহূর্তের চমক দেবের

Date:

Share post:

পুজোয় নয়া অবতারে দেব (Dev)। চাঁদের পাহাড় পেরিয়ে টলিউডের শঙ্কর এখন দেশের শত্রু নিধনে ব্যস্ত। সত্যান্বেষী রূপে দুর্গ রহস্য সমাধানের পর এবার ভারতের স্বাধীনতা আন্দোলনের অকুতোভয় সৈনিক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে সাংসদ অভিনেতা দেব(Dev)। ‘বাঘা যতীন'(Bagha Jatin) মুক্তি পাবে দেবীপক্ষে। তার আগে শনিবার ছবির দ্বিতীয় গান প্রকাশ্যে এল। আগেই জানা গেছিল এই গান গেয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিল্পীরা (special child)। গতকাল দেখা গেল সেই গানের ভিডিও।

‘বাঘা যতীন’ সিনেমায় প্রথম গানেই রূপম ইসলামের কণ্ঠ শোনা গেছে। সেই গান যথেষ্ট অনুপ্রেরণা মূলক। এবার দ্বিতীয় গানে দেখা মিলল স্কুলের দৃশ্যের। গানের দৃশ্যপটে স্কুলে বাচ্চাদের বিশেষ অনুষ্ঠান দেখানো হচ্ছে। সেই অনুষ্ঠানেই দেশের বীর যোদ্ধা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ‘বাঘা বাঘা হে…’ গানটি গাওয়া হচ্ছে। আর তাতে শিশুরাই পারফর্ম করেছে। এই গানেই চমক দিয়েছেন খোদ অভিনেতা। গানের শেষে ‘বাঘা যতীন’ রূপে দেখা গেছে দেবকেও। সমাজমাধ্যমে ইতিমধ্যে ট্রেন্ডিং এই গান।

 

Related articles

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...