Friday, June 12, 2026

পুজোর আগে জ্বালানির জ্বা.লা! একলাফে অনেকটাই দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের

Date:

Share post:

শুরু হয়ে গেছে পুজোর কাউন্টডাউন। কিন্তু অক্টোবরের শুরুতেই জ্বালানির দামে ছ্যাঁকা।একলাফে ২০৩ টাকা দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারপিছু দাম হল ১ হাজার ৮৩৯ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক গ্যাসের দাম এতটা বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত রেস্তোরাঁর মালিকদের। এর জেরে উৎসবের মরসুমে খাবারের দাম বাড়ার আশঙ্কা করছে মধ্যবিত্ত মানুষ। স্বভাবতই পরোক্ষভাবে সাধারণের পকেটে টান পড়তে চলেছে।

আরও পড়ুনঃমণিপুর ইস্যুকে ধামাচাপা দিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ১০০টাকা

বর্তমানে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১,৮৩৯.৫০ টাকা। এক লাফে ২০৩ টাকা দাম বৃদ্ধির ফলে এবার কলকাতায় ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম দাঁড়াল ২ হাজার ৪৩ টাকা। ১ অক্টোবর, রবিবার থেকেই এই দাম কার্যকর হচ্ছে। অন্যদিকে, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ ১৪.২ কেজি সিলিন্ডারের কলকাতায় দাম থাকছে ৯২৯ টাকা।

উৎসবের মরসুমে এমনিতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ব্যাপক চাহিদা থাকে। পুজোর সময় এমনিতেই বাইরে খাওয়াদাওয়া বেশি করেন আমজনতা। এই অবস্থায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ব্যবসায়ীদের। পাশাপাশি এর ফলে বাড়তে পারে রেস্তোরাঁয় খাওয়ার খরচও।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...