Sunday, February 22, 2026

আইএসএল-এ প্রথম জয় পেয়ে কী বললেন লাল-হলুদ কোচ?

Date:

Share post:

গতকাল আইএসএল-এ প্রথম জয় পায় ইস্টবেঙ্গল এফসি। শনিবার হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারায় কার্লোস কুয়াদ্রাতের দল। ম‍্যাচে জোড়া গোল ক্লেটন সিলভার। এই জয়ে খুশি লাল-হলুদ কুয়াদ্রাত। তবে এই জয় পেলেও দলের ভুলভ্রান্তি চিন্তায় তিনি। কুয়াদ্রাতের মতে এখনও প্রতিযোগিতা সবে শুরু, এখনও প্রচুর বাকি রয়েছে। অনেক ভুলভ্রান্তি শোধরাতে হবে। না হলে প্রথম ছয়ের লড়াইয়ে নিজেদের রাখা যাবে না।

 

এই নিয়ে শনিবার ম‍্যাচের শেষে লাল-হলুদ কোচ বলেন,” আজ আমরা অনেক ভুল করেছি। চাপের মুখে ছেলেরা ভুল পাস করছে। আক্রমণে ওঠার সময়ও এটা হচ্ছে। আমাদের এগুলো শোধরাতে হবে। এই ম্যাচে আমাদের সামনে বেশি সুযোগ আসেনি। তবে ফুটবলে এমন হয়েই থাকে। ড্রেসিংরুমে আমরা আলোচনা করছিলাম যে আমাদের আরও কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে হবে। গত মরশুমে ওদের বিরুদ্ধে এক গোলের ব্যবধানে হেরেছিলাম আমরা। তবে এখন আর সে রকম খেললে চলবে না। ম্যাচ একশো মিনিট পর্যন্ত গড়ালেও আমাদের সেই একশো মিনিটই ফোকাসড থাকতে হবে।”

গতকাল হায়দরাবাদের বিরুদ্ধে জোড়া গোল ক্লেটনের। দ্বিতীয় গোলটি বিশ্বমানের। ক্লেটনের গোল নিয়ে কুয়াদ্রাত বলেন,” ক্লেটনকে বেঙ্গালুরু এফসি-তে প্রথম আমি এনেছিলাম। আমি ভাগ্যবান যে ওকে ইস্টবেঙ্গলে এসে আবার পেয়েছি। গত মরশুমে ও দলের জন্য কী করেছে, তা আমরা সকলেই জানি। ও শুরুটা যেভাবে করল, সেটাই দুর্দান্ত। আমার মনে হয় দল এখন ঠিক পথেই এগোচ্ছে এবং আমরা প্রতিপক্ষ হিসেবে ক্রমশ আরও কঠিন হয়ে উঠছি।”

এদিকে জোড়া গোল করে ম‍্যাচের নায়ক ক্লেটন বলেন,”অনেক দিন পরে গোল করতে পেরে খুবই ভাল লাগছে। এই জায়গায় আসার চেষ্টা করছিলাম অনেক দিন ধরেই। অবশেষে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে ও দলকে জেতাতে পেরে ভাল লাগছে।”

আরও পড়ুন:‘PR ভালো হলে…’ বিশ্বকাপ দল থেকে বাদ হওয়ার পর ইনস্টা পোস্টে কীসের ইঙ্গিত দিলেন অক্ষর?

spot_img

Related articles

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...