Monday, March 30, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে জনবহুল রাস্তায় একের পর একজনকে ধাক্কা ! শিলিগুড়িতে লরি ভাঙ.চুর জনতার

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে একের পর করে মোট তিনজন পথচারীকে ধাক্কা মারে একটি পণ্যবাহী লরি। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা ঘাতক গাড়িটিকে আটকে ভাঙচুর চালায়। রবিবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির স্টেশন ফিডার রোডে।আহত তিনজনেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আটক গাড়ির চালক।

আরও পড়ুনঃ ”মন্ত্রী হয়েও মেয়র কীভাবে?” এবার ফিরহাদ হাকিমকে নিয়ে প্রশ্ন রাজ্যপালের! কড়া প্রতিক্রিয়া তৃণমূলের
অভিযোগ, গাড়িটি বর্ধমান রোড থেকে স্টেশন ফিডার রোড ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক এক করে তিন জনকে জনকে ধাক্কা দেয়। শেষের ব্যক্তির পায়ের উপর দিয়েই চলে যায় গাড়িটি। আহত তিন জনকেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক।
পর পর তিনজনকে ধাক্কা মারার ঘটনার পর এলাকাবাসী গাড়িটিকে ধরার জন্য পিছু নেয়। পরে উত্তেজিত জনতা গাড়িটিকে আটকে ভাঙচুর চালায়। গণপিটুনির কবলে পড়েন গাড়ির চালক। ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ। ক্ষুব্বধ জনতার রষের হাত থেকে কোনরকমে গাড়িটিকে বের করে নিয়ে যায় পুলিশ।আটক করা হয় গাড়ি চালককে। স্থানীয় সুত্রে খবর, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক। যে কারণেই একের পর এক ব্যক্তিকে ধাক্কা মারতে থাকেন তিনি। গাড়ির চালক-সহ আহত ব্যক্তিদের নাম পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Related articles

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...