Saturday, June 20, 2026

”মন্ত্রী হয়েও মেয়র কীভাবে?” এবার ফিরহাদ হাকিমকে নিয়ে প্রশ্ন রাজ্যপালের! কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

Date:

Share post:

ফেলে এক্তিয়ার বহির্ভূত কাজ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। এবার প্রশ্ন তুললেন ফিরহাদ হাকিমের পদ নিয়ে!’একইসঙ্গে একজন মানুষ মন্ত্রী, আবার কলকাতার মেয়র কীভাবে? এটা কি অফিস অফ প্রফিটের মধ্যে পড়ছে?’নবান্নের কাছে জবাব চাইলেন আনন্দ বোস। রাজভবন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে এখনই পিছু ছাড়ছে না বর্ষা! পুজোতেও কি বৃষ্টি?

২০১৮ সালে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর, সেই পদে বসেন ফিরহাদ হাকিম। পুর আইন অনুযায়ী, মেয়র হতে গেলে কলকাতা পুরসভার কোনও ওয়ার্ডের কাউন্সিলর হওয়া বাধ্যতামূলক। সেই আইন সংশোধন করে রাজ্য। পরে অবশ্য ভোটে জিতে কাউন্সিলর হন ফিরহাদ। ২০২১ সালের ভোটে ফের কলকাতা পুরসভায় সংখ্যাগরিষ্ট পায় তৃণমূলই। ১৩৪ ওয়ার্ডে জেতেন রাজ্য শাসক দলের প্রার্থীরা। পাঁচ বছরের জন্য এবার মেয়র হন ফিরহাদ হাকিম।

রাজ্যপালের এমন এক্তিয়ার বহির্ভূত প্রশ্নের জবাবে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘রাজ্যপাল কোনও নিয়ম-কানুনকে পাত্তা দেন না। শুধু রাজ্য সরকারের কাজকর্মে নাক গলাচ্ছে! যা ওনার অধিকারের মধ্যে পড়ে না। এই প্রথম নয়, আগেও অনেকে এভাবে দুটি পদ সামলেছে’! আনন্দ বোসকে কটাক্ষ করে তৃণমূল নেতা বলেন, ‘ওনার যদি রাজনীতি করতে এতই ইচ্ছা হয়, তাহলে রাজভবন থেকে বেরিয়ে বিজেপির অফিস থেকে যেন সেটা করেন। ক্ষমতা থাকলে নির্বাচনে লড়াই করুন। কার বিরুদ্ধে লড়তে চান, বলে দিন না। যেখানে বলবেন, সেখানে। লক্ষ ভোটে হারাব আমরা এই রাজ্যপালকে। রাজভবনে বসে বড় বড় কথা বলা বন্ধ করা উচিত।”

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...