Tuesday, June 2, 2026

বঞ্চিতদের আঁচ.ড় কাটলে ফল ভুগতে হবে: প্রশ্ন তুলে অভিষেকের চ্যালেঞ্জ মণিপুরে বাহিনী কোথায়!

Date:

Share post:

বাংলার প্রাপ্য আদায়ের দাবিতে সোমবার, দুপুরে রাজঘাটে তৃণমূলের শান্তিপূর্ণ ধর্নায় প্রবল হেনস্থা করেছে বিজেপি পুলিশ। এরপর সন্ধেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক অভিযোগ করেন, শান্তির পীঠস্থানে হামলা করেছে পুলিশ। মহিলাদের মারা হয়েছে। সাংবাদিকদের বৈঠকের সময় জলকামান ব্য়বহার করেছে। এরপরেই তিনি প্রশ্ন তোলেন মণিপুর হিংসার সময় কোথায় থাকে বাহিনী! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শাহের পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “আমাদের গায়ে হাত দিন ঠিক আছে, কিন্তু কাল জব হোল্ডারদের গায়ে আঁচড় কাটলে তার কঠিন ফল ভুগতে হবে।“

সন্ধেয় দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকের পরে অভিষেক বলেন, “শান্তির পীঠস্থান রাজঘাটে প্রথম থেকে যখন বসেছিলাম সেখানে, সারাক্ষণ ৫ মিনিট অন্তর এসে উঠে হবে, উঠতে হবে! কারও নামে জয়ধ্বনি দেওয়া তো দূরের কথা, একটি রাজনৈতিক স্লোগান পর্যন্ত দিইনি। মহিলাদের উপর লাঠিচার্জ করা সেগুলি সব ক্য়ামেরায় বন্দি হয়েছে। ছবি তো মিথ্যা কথা বলে না।“ মানুষকে মানুষ বলে মনে করেনি দিল্লি পুলিশ (Delhi Police)। দুর্ব্যবহার করে। ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, যাতে সেখানকার ছবি বাইরে না আসে- অভিযোগ অভিষেকের।

এরপরেই অভিষেক হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘‘বিজেপিকে আবার চ্যালেঞ্জ করছি। কাল যদি একটা সাধারণ মানুষের গায়ে আঁচড় পড়ে, তা হলে ফল ভোগ করতে হবে। তৃণমূলের নেতা-মন্ত্রীদের মারুন মেনে নেব। কিন্তু সাধারণ মানুষ জব কার্ড হোল্ডারদের গায়ে হাত পড়লে মেনে নেব না।’’

কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘‘সেন্ট্রাল ভিস্তা তৈরি হচ্ছে আর আবাসের ছাদ নেই মানুষের। আপনার তো পাল্টানোর ইচ্ছা। আজ যে ঘটনা ঘটেছে, হঠাৎ করে রাস্তায় জলকামান নামালো৷ ন্যূনতম সৌজন্য দেখায়নি৷ মহিলা পুলিশ থাকা সত্ত্বেও পুরুষদের দিয়ে ধাক্কাধাক্কি করেছে৷ বিজেপিকে আবার চ্যালেঞ্জ করছি। কাল যদি একটা সাধারণ মানুষের গায়ে আঁচড় পড়ে, তাহলে ফল ভোগ করতে পারবে।’’

আরও পড়ুন- ত.র্জন-গ.র্জনই সার! দিল্লির সঙ্গে টেক্কা দিতে কলকাতায় ‘দিনভর নাটক’ গ.দ্দারের, বিফলে চেষ্টা  

Related articles

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...