Thursday, June 25, 2026

মন্ত্রী জবাব না দিলে পরবর্তী কর্মসূচি ঘোষণা: নয়া সময় জানিয়ে বললেন অভিষেক

Date:

Share post:

তিন অক্টোবর তৃণমূলের কর্মসূচির সময়ের কিছুটা পরিবর্তন করা হল। সোমবার সন্ধেয় তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলীয় বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, দ্বিতীয় দিনের কর্মসূচিতে কিছুটা রদবদল হয়েছে। একই সঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁরা দেখা করবেন।

  অভিষেক জানান, মঙ্গলবার দুপুর ১টা থেকে যন্তর মন্তরে তৃণমূলের (TMC) সাংসদ, মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতিরা ধর্না দেবেন। সঙ্গে থাকবেন জব কার্ড হোল্ডাররা। সন্ধে ৬টায় কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।

আগে ঠিক ছিল, সকাল সাড়ে ৯টায় ধর্না কর্মসূচি শুরু হবে। দুপুর ১টায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। কিন্তু দলীয় বৈঠকে কর্মসূচিতে রদবদল করেন অভিষেক।

একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দেন, ‘‘আগামিকাল আমাদের প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রীর কাছে রাজ্যের দাবি জানাতে যাবে। যদি আমরা আমাদের প্রশ্নের জবাব সঠিক ভাবে না পাই, তা হলে মন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়েই আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’’

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...