Thursday, April 9, 2026

গান্ধী জয়ন্তীতেও রাজ্যপালের ‘রাজনীতি’, মন্তব্য ঘিরে ফের বিতর্ক

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাত কিছুতেই থামার লক্ষণ নেই।  ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গান্ধী জয়ন্তীতেও রাজ্যপালের মন্তব্যে ফের সংঘাত রাজ্যের সঙ্গে। আবারও নাম না করে তৃণমূলকেই বিঁধলেন রাজ্যপাল।বললেন, “সবকো সন্মতি দে ভগবান।” তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। রাজ্যের সাংবিধানিক প্রধানের  এই মন্তব্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকেই।

ঘটনার সূত্রপাত সোমবার বারাকপুরের গান্ধীঘাটে। গান্ধীজির ১৫৪ তম জন্মদিন উপলক্ষে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে ছিলেন মুখ্যসচিব, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-সহ জেলাশাসক এবং মহকুমা শাসক। গান্ধীজিকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।এরপরই সংবাদমাধ্যমের সামনে রাজ্যপাল তৃণমূলের দিল্লিযাত্রা নিয়ে মন্তব্য করেন। রাজ্যের শাসক শিবিরকে নাম না করে কার্যত কটাক্ষের সুরেই বলেন, “সবকো সন্মতি দে ভগবান।”

উল্লেখ্য, রাজ্যপালের নিশানায় কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।ফিরহাদের পদ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। তাঁর প্রশ্ন, ফিরহাদ কলকাতার মেয়র আবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। কীভাবে একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত থাকতে পারেন তিনি? এনিয়ে রাজ্যপাল একটি চিঠি পাঠিয়েছেন রাজ্য সরকারকে।যদিও রাজ্যপালের এই প্রশ্নের এখনও কোনও জবাব মেলেনি রাজ্য সরকারের তরফে।

সেই সংঘাতের আবহে রাজ্যপালের এদিনের মন্তব্য বিতর্ক বাড়াল বই কমালো না। রাজ্যপালকে ইতিমধ্যেই তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তাঁর কটাক্ষ, রাজনীতি যখন করছেন তখন কেন্দ্রকে বকেয়া মেটাতে বলতে পারেন। প্রাপ্য টাকা নিয়ে বলতে বাধা কীসের? এর আগেও রাজ্যপালের মন্তব্য ও পদক্ষেপ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তারপরেও তার যথেচ্ছচারিতায় কোনও খামতি নেই।

 

 

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...