Friday, June 12, 2026

পুরনো বাড়ি ভাঙার কাজ করতে গিয়ে ছাদ চা.পা পড়ে মৃ.ত্যু শ্রমিকের

Date:

Share post:

পুরনো বাড়ি সারাইয়ের কাজ করতে গিয়ে ছাদ চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক নির্মাণশ্রমিকের। বাড়িটি ভাঙার কাজ চলার সময় ছাদ খসে আচমকা নীচে দাঁড়িয়ে থাকা শ্রমিকের গায়ে পরে যায়। ধ্বংসাবশেষের নীচে আটকে যান শ্রমিক। ছাদ ভাঙার আওয়াজে এলাকাবাসী ছুটে এলেও সঙ্গে সঙ্গে উদ্ধার করা যায়নি ওই শ্রমিককে। পরে মাটি কাটার যন্ত্র দিয়ে তাঁকে উদ্ধার করা গেলেও মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুনঃ ইন্ডিয়া জোটে আপ-কংগ্রেস কাজিয়া, মুখ খুললেন সপা প্রধান অখিলেশ
রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বেলডাঙা থানার মাঝপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। মৃত শ্রমিকের নাম মোমিন শেখ। পুরনো বাড়ি ভাঙার কাজ চলাকালীন বাড়ির ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলডাঙা থানার পুলিশ।দ্রুত তাঁকে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শ্রমিকের মৃতদেহ নিয়ে তারা ময়নাতদন্তের জন্য পাঠায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
মৃতের সহকর্মী রকিবুল মণ্ডল বলেন, ‘‘আমরা উপরে ভাঙার কাজ করছিলাম। মমিন নীচে ছিল। পিলার ভাঙার কাজ করছিল। হঠাৎই ছাদ ধসে যায়। অনেক চেষ্টা করেও ওকে আমরা বাঁচাতে পারিনি।’’

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...