Friday, June 12, 2026

ইন্ডিয়া জোটে আপ-কংগ্রেস কাজিয়া, মুখ খুললেন সপা প্রধান অখিলেশ

Date:

Share post:

২৪-এর লোকসভা নির্বাচনে মোদিকে গদিচ্যুত করতে গঠিত হয়েছে ইন্ডিয়া জোট(INDIA Alliance)। তবে সেই জোটের অন্দরে শুরু হয়েছে দ্বন্দ্ব। পাঞ্জাব ও দিল্লিতে আপ ও কংগ্রেসের মধ্যে কাজিয়া চরম আকার নিয়েছে। জোটের অন্দরে এই সংঘাত চিন্তা বাড়ালেও সমস্যা যে শীঘ্রই মিটে যাবে সে বিষয়ে আশাবাদী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব(Akhliesh Yadav)। সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে মুখ খুলে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানালেন, “ইন্ডিয়া জোট নিশ্চয়ই বিরোধ মেটানোর কোনও পথ খুঁজে নেবে।”

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সপা প্রধান অখিলেশ যাদব বলেন, “উত্তর প্রদেশের মানুষ বিজেপিকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত স্থির করে নিয়েছেন। ইন্ডিয়া জোট যেভাবে নিজেদের পরিকল্পনা তৈরি করছে, তাতে আশা করছি দেশের মানুষও বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। বিশেষ করে উত্তর প্রদেশের মানুষ তো এই সিদ্ধান্ত নিয়েছেনই। ঘোসি উপনির্বাচনে বিজেপিকে ৫০ হাজার ভোটে হারিয়ে দিয়েছে সাধারণ মানুষ।”

উল্লেখ্য, ২৮টি বিরোধী দল একছাতার নিচে এসে ইন্ডিয়া জোট গঠন করলেও সাম্প্রতিক সময়ে আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। পাঞ্জাবে আপের সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। পাশাপাশি দিল্লিতে ২০ জন আপ নেতাকে দলে নিয়েছে হাত শিবির। এই পরিস্থিতিতে দুই দলের সংঘাত চরমে উঠেছে। এবিষয়ে অখিলেশকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমরা নিশ্চয়ই কোনও উপায় খুঁজে বের করব। সমস্ত রাজ্যেই যেখানে দলগুলি একে অপরের বিরোধিতা করছেন, তারা সকলেই চান বিজেপিকে হারাতে। মধ্য প্রদেশে বিজেপিকে হারাতে সাহায্য করবে সমাজবাদী পার্টি। সপা বিজেপিকে হারানোর লক্ষ্যে কাজ করবে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...