Sunday, May 31, 2026

বিশ্বকাপের উদ্বোধনীতে এবার বিশেষ চমক আশার গান, ওইদিনই ক্যাপ্টেনস ডে

Date:

Share post:

এবার ক্রিকেট বিশ্বকাপকে বাকি বছরের থেকে আলাদা করতে একাধিক উদ্যোগ নিয়েছে বিসিসিআই। সবথেকে বেশি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ, গোল্ডেন টিকিট সবকিছুই রয়েছে। বিশ্বকাপে উদ্বোধনীতেও এবার থাকছে বিশেষ চমক। ৫ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচের আগে ৪ তারিখ আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেইদিনই হবে ক্যাপ্টেনস ডে। সেখানেই একাধিক তারকা পারফর্ম করবেন।

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে ক্যাপ্টেনস ডে-তে পারফর্ম করবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে, রণবীর সিং, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং।আশা ভোঁসলে নিজেও ক্রিকেট-ভক্ত। এবার বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানে তাই তাঁকে পারফর্ম করতে দেখা যাবে।বলা যেতে পারে ক্রিকেট প্রেমের জন‌্যই তাঁকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পারফর্ম করতে দেখা যাবে। এছাড়া ভারতের ঐতিহ্য তুলে ধরার জন্য একটি লেজার শো-র আয়োজন করা হবে। ১০ দলের অধিনায়কের সামনে আয়োজন করা হবে এই লেজার শো। জানা গিয়েছে, প্রথম ম্যাচের টিকিট যাদের কাছে থাকবে তারা দেখতে পারবেন এই অনুষ্ঠান।

নাচ-গানের পাশাপাশি লেজার শো ও আতশবাজির মাধ্যমে তুলে ধরা হবে ভারতের ইতিহাস ও ঐতিহ্য। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ দলের অধিনায়কের পাশাপাশি আইসিসি ও বিসিসিআইয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। একই মাঠে পরের দিন ‍মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ওই ম্যাচের টিকিট দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন দর্শকরা।

 

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...