Friday, June 26, 2026

চিনের টাকায় নিউজ ওয়েবসাইট! সাংবাদিকদের বিরুদ্ধে ইউএপিএ আইনে তদন্ত দিল্লি পুলিশের

Date:

Share post:

রাজধানী বুকে আচমকা কিছু পরিচিত সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালাল দিল্লি পুলিশ। তাঁরা প্রত্যেকেই ”নিউজক্লিক’ একটি সংবাদ সংস্থার আধিকারিক ও সাংবাদিক। সূত্রের খবর, সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে ইউএপিএ আইনের আইনে মামলা রুজু করা হয়েছে। আজ, মঙ্গলবার সকালে বিভিন্ন দলে ভাগ হয়ে প্রায় ১২ জনের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশের বিশেষ টিম। তল্লাশি চালিয়ে সাংবাদিকদের ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তাঁদের আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অভিযোগ, গত আগস্টে চিনা প্রোপাগান্ডা ছড়িয়েছেন নিউজক্লিকের অন্যতম মালিক নেভিল সিংহমের বিরুদ্ধে। তারপরেই নিউজক্লিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এর আগে নিউজক্লিকের আর্থিক অনুদান নিয়ে তদন্ত শুরু করে ইডি। চিন থেকে বেআইনি বিদেশি টাকা এই সংস্থায় আসে।
ওয়েবসাইটের বেশ কিছু সম্পত্তিও অ্যাটাচ করা হয়।

উল্লেখ্য, নেভিল রয় সিংহম নামের এক মার্কিন শিল্পপতির মাধ্যমেই দক্ষিণ আফ্রিকা, ভারত এবং আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশে প্রোপাগান্ডা ছড়ানোর কাজ করছে।
দিল্লিতে নিউজক্লিক নামের একটি নিউজ ওয়েবসাইট নেভিলের চিনা প্রচারের বিশাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। নিউজক্লিকে সিংহমের নেটওয়ার্কের মাধ্যমে টাকা জোগান দেওয়া হয়েছিল। সেই অভিযোগেই এবার তল্লাশি।

আরও পড়ুন:জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জ.ঙ্গি! জ.খম দুই জওয়ান

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...