Friday, June 26, 2026

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে অভিষেক

Date:

Share post:

নিয়োগ মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইডির হাজিরা এড়ানোর আবেদনও ডিভিশন বেঞ্চে জানিয়েছেন তিনি। হাইকোর্ট মামলা দায়েরের অনুমতি দিয়েছে । আজ দুপুর সাড়ে ১২টায় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

আরও পড়ুনঃ অনুরাগকে চ্যালেঞ্জ ছু.ড়ে অভিষেকের মন্তব্য, সিবিআই তদন্ত হোক
নিয়োগ মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। কিন্তু দলের পূর্বঘোষিত কর্মসূচি অনুযাঊঈ তিনি আপাতত দিল্লিতে। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এদিকে বিচারপতির সিনহার নির্দেশ ছিল, কোনওভাবেই যেন তদন্তের গতি শ্লথ না হয়। তার জন্য যে কোনও পদক্ষেপ করতে পারবে ইডি। এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে গেলেন অভিষেক।
অভিষেকের আইনজীবী জানিয়েছেন,যে মামলায় বিচারপতি সিনহা ইডি কে অভিষেক এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন, তার সঙ্গে সরাসরি যুক্ত নন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতির নির্দেশ অভিষেকের অধিকার এবং স্বার্থকে সরাসরি প্রভাবিত করছে। তাঁর আরও বক্তব্য, তদন্তকারী সংস্থার তদন্তপ্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছেন বিচারপতি। তিনি অভিষেক এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ইডি পদক্ষেপ না করলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের হুমকিও দিয়েছেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...