Tuesday, June 9, 2026

গভীর রাতে বেলুড়ে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! বহু ক্ষয়ক্ষ.তির আশ.ঙ্কা

Date:

Share post:

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার বেলুড়ে। সোমবার রাতে বেলুড়ের হরেন মুখার্জি রোডের একটি অ্যালুমিনিয়াম বাসনপত্র তৈরির কারখানায় আচমকা আগুন লেগে যায়। কারখানায় দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে যায়। দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। খবর পেতেই দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে এই আগুন তা এখনও স্পষ্ট করে জানাননি দমকল আধিকারিকরা। ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে মঙ্গলবার সকালে ফের ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলের কর্মীরা।

আরও পড়ুনঃ অভিষেককে সামলাতে প্রথমদিনই হিমশিম ৩ কেন্দ্রীয় মন্ত্রী! ‘নৈতিক জয়’ দেখছে তৃণমূল
এদিকে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌ৬ছয় দমকলের তিনটি ইঞ্জিন। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল আধিকারিকরা।প্রাথমিকভাবে দমকলের অনুমান, অ্যালুমিনিয়াম শিটে আগুন লাগতেই তা ভয়াবহ রূপ নেয়।
সোমবার ২ অক্টোবর গান্ধী জয়ন্তি উপলক্ষে কারখানায় ছুটি ছিল।তাই কারখানার ভেতরে কোনও শ্রমিক না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

Related articles

এবার বিদ্রোহী ব্লকে সায়নী? দিল্লি-যাত্রা নিয়ে জোর জল্পনা

বিদ্রোহী সাংসদদের প্রথমদিনের বৈঠকে ছিলেন না কিন্তু এবার নাকি ওই শিবিরেই নাম লেখাচ্ছেন যাদবপুরের তৃণমূল (TMC) সাংসদ সায়নী...

নবান্নের বৈঠকের পরেই ‘কনফেডারেশন’ পোস্টার সোশ্যাল মিডিয়ায়, টলিপাড়ার পরিবর্তনে সিলমোহর!

টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ক্ষমতার কাঠামো বদলের ইঙ্গিত স্পষ্ট। 'বিশ্বাস ব্রাদার্স' জমানা শেষ হতেই ফেডারেশন অতীত, এখন চর্চায় শুধুই...

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...