Tuesday, June 9, 2026

বিজেপির ‘লালচোখের’ নজরদারি উপেক্ষা করে যন্তরমন্তরে শুধুই তৃণমূল

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, নয়াদিল্লি

জারি ১৪৪ ধারা। তাও যন্তরমন্তরে শুধুই তৃণমূল। একঝলক দেখে বোঝার উপায় নেই এটা ময়দান কলকাতার ময়দান, শহিদ মিনার চত্বর না কি দিল্লির (Delhi) যন্তরমন্তর। বাংলার বকেয়ার দাবিতে দিল্লিতে (Delhi) আসা গরিব মানুষে ভরে গিয়েছে অঞ্চল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ঠিক ১টায় শুরু হয় কর্মসূচি। এই সমাবেশ বানচাল করার চেষ্টায় আছে অমিত শাহর পুলিশ। মোতায়েন রয়েছে প্রায় দেড় হাজার পুলিশ (Police) ও আধা সামরিক বাহিনী। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি।

১০০ দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়ার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবং বকেয়ার দাবিতে দিল্লিতে দু’দিনের ধর্না কর্মসূচি নিয়েছে তৃণমূল। এদিন মঞ্চে অভিষেকদের হাতে পোস্টারে কেন্দ্রের প্রতি বিশেষ বার্তা দেওয়া হয়েছে। তাতে লেখা, ‘‘জীবন চাই জীবন নাও, বকেয়া টাকা ফেরত দাও।’’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সমাবেশএ রাজধানী কাঁপবে- আগেই বলেছিলেন তৃণমূল নেতৃত্ব। বুধবার সেই দৃশ্যই দেখা গেল যন্তরমন্তর চত্বরে। সেখানে যত লোক ভিরতে ঢুকেছেন, তার থেকেই বেশি লোক রাজধানীর রাজপথে মিছিল করেন। বঞ্চিত মানুষের দাবিতে মুখরিত রাজধানীর আকাশ।

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...