Monday, April 6, 2026

দিল্লি পুলিশও INDIA জোটকেই ভোট দেবেন: পুলিশি হেন.স্থা নিয়ে তীব্র ক.টাক্ষ কুণালের

Date:

Share post:

২ অক্টোবর রাজঘাটে তৃণমূলের সত্যাগ্রহে প্রবল উত্যক্ত করেছে অমিত শাহর পুলিশ। মঙ্গলবার, যন্তরমন্তরের ধর্না কর্মসূচি থেকে সেই পুলিশকে প্রবল কটাক্ষ করলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, পুলিশ আমাদের কথা শুনছে। রাজঘাটে সত্যাগ্রহ থেকে আপনারা আমাদের বের করে দিয়েছেন। কিন্তু এই প্রতিবাদ সভার কথা শোনার পরে আপনারাও ইন্ডিয়া জোটকে ভোট দেবেন আশা করি।

কুণাল বলেন, ঝড়-বৃষ্টির মধ্যে নবজোয়ার যাত্রা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আমাদের ১০০ দিনের টাকা পাওনা। ১০ লক্ষ ৫০ হাজার কোটি টাকা পাওনা। দিল্লির রাজপথে বাংলা মানুষ উপচে পড়েছে। তৃণমূল মুখপাত্র বলেন, পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছোঁয়া। পেয়াজ, টমেটো-সহ সবজির অগ্নিমূল্য। এর বিরুদ্ধেই আন্দোলন করছি। কিন্তু আমাদের জন্য বরাদ্দ পুলিশের লাঠি।

এরপরেই কুণাল (Kunal Ghosh) বলেন, দিল্লি পুলিশের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। আমাদের আশা, এই কথা শোনার পরে আপনারা ভোট ইন্ডিয়া জোটকেই দেবেন। এরপরেই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন কুণাল। বলেন, “বিজেপি যাকে বলেছিল চোর, সেই গদ্দার হল নেতা। গদ্দারের পিছনে যখন এজেন্সি লাগল তখন সেই নেতা বিজেপিতে চলে গেল।“

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...