Tuesday, March 17, 2026

ধাপ্পাবাজ BJP সরকারের একটা কথাও বিশ্বাস করবেন না: মহুয়া মৈত্র

Date:

Share post:

“আজ যে ঘটনা বাংলার মানুষের সঙ্গে ঘটছে, কাল বাকি রাজ্যগুলির সঙ্গেও তা ঘটবে। সাধারণ গরিব মানুষগুলির সঙ্গে প্রতারণা করাই এদের কাজ। এই বিজেপি সরকারের(BJP Govt) একটা কথাও আপনারা বিশ্বাস করবেন না।” মঙ্গলবার দিল্লির যন্তর-মন্তরে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে এভাবেই কড়া সুরে বিজেপিকে(BJP) আক্রমণ শানালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mahua Moitra)।

বকেয়া আদায়ের লক্ষ্যে দিল্লিতে তৃণমূলের সমাবেশ থেকে মহুয়া বলেন, “ওরা মাথাপিছু পুলিশ দিয়েছে। কিন্তু পুলিশ জানে না আমরা এখানে কেন এসেছি? আজও বহু মানুষকে এখানে ঢুকতে দেয়নি ওরা। তবে আপনারা যারা এখানে ঢুকতে পারেননি যেখানে রয়েছেন সেখানেই মানুষকে বোঝান আমরা এখানে কেন এসেছি। আজ ওরা আমাদের সঙ্গে যেটা করছে কাল আপনাদের সঙ্গেও করবে। ব্রাহ্মণ ভাবছে দলিতকে বলছে, আমি কেন প্রতিবাদ করব? হিন্দুরা ভাবছে মুসলিমকে বলছে, আমি কেন? মুসলিম ভাবছে শিয়াদের বলছে আমিতো সুন্নি। আজ ওরা যা করছে কাল আপনার সঙ্গে তা হবে।” এরপর মহুয়া বলেন, “কাজ করার পর যদি টাকা না দেওয়া হয় তাহলে সে কী করবে? আমরা এখানে ভিক্ষে করতে আসিনি, হকের দাবি আদায়ে এসেছি। ১০০ দিনের কাজে সাড়ে ৬ হাজার কোটি টাকা কাজ করার পর আটকে দিয়েছে। সাড়ে ৮ হাজার কোটি আবাসের টাকা আটকে, সড়ক, বিধবাভাতা সব আটকে দিয়েছে। এই লড়াই শুধু বাংলার মানুষের জন্য নয়, গোটা দেশের জন্য। কারণ আপনাদের সঙ্গেও এমনটা করবে ওরা। যারা মানুষকে বঞ্চিত করে তাঁদের কি একটা ভোটও পাওয়া উচিৎ? ধাপ্পাবাজ বিজেপি সরকারের একটা কথাও আপনারা বিশ্বাস করবেন না।”

এছাড়া মণিপুর প্রসঙ্গ তুলেও নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়ে মহুয়া বলেন, “এত মাস ধরে মণিপুর রাজ্যটা জ্বলছে। একটা রাজ্য দুভাগে ভাগ হয়ে গেছে। আমরা শুধু বিষয়টা নিয়ে সংসদে ডিবেট চেয়েছিলাম। কিন্তু মোদি সংসদ থেকে ল্যাজ গুটিয়ে পালালেন। এরপর অনাস্থা আনায় একতরফা নিজে বকে চলে গেলেন।”

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...