Friday, June 12, 2026

হকের দাবি বুঝে নেব আমরা: দিল্লিতে হুঙ্কার বাংলার পঞ্চায়েত মন্ত্রীর

Date:

Share post:

১০০ দিনের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। বারবার টাকা ফেরানোর অনুরোধ জানানো হলেও কথা কানে তোলেনি বিজেপি সরকার। বকেয়া প্রাপ্য আদায়ে এবার দিল্লিতে শুরু হয়েছে তৃণমূলের(TMC) আন্দোলন। মঙ্গলবার যন্তর মন্তরে আন্দোলন মঞ্চ থেকেই কড়া ভাষায় মোদি সরকারকে আক্রমণ শানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার(Pradip Majumdar)। সুর চড়িয়ে তিনি বলেন, “অনুরোধ, আবেদন যা যা করা উচিৎ সবরকমভাবে আমরা জানিয়েছি মোদি সরকারকে। তবে আমাদের আবেদন শোনেনি এই বধির সরকার। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিজেদের হকের দাবি বুঝে নিতে এখানে উপস্থিত হয়েছি।”

এদিন মঞ্চে দাঁড়িয়ে প্রদীপবাবু বলেন, “আইন অনুযায়ী কাজের ১৫ দিনের মধ্যে টাকা মিটিয়ে দেওয়ার কথা, অথচ ২০২১ সাল থেকে কোনও টাকা দেওয়া হয়নি ১০০ দিনের কাজ করা কর্মীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩ বার মোদিকে চিঠি লিখেছিলেন। নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে টাকা মিটিয়ে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। তবে কোনও ফল হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন আমাদের সাংসদরা। আমি নিজে গিরিরাজের সঙ্গে দেখা করেছিলাম প্রাপ্য টাকা মেটানোর আবেদন জানিয়ে। একইভাবে টাকা আটকে দেওয়া হয়েছে আবাস যোজনায়।” পাশাপাশি বলেন, “যত কেন্দ্রীয় দল পাঠানো হয়েছিল সবকটা দলকে সমোচিত জবাব দেওয়া হয়েছিল আমাদের দফতরের তরফে। বারবার আবেদন জানানোর পর ৭ নভেম্বর সব প্রকল্প ছাড়ার আশ্বাস দেওয়া হয় কেন্দ্রের তরফে। এরপর ১৪ নভেম্বর ৫৬০০ পরিবর্তে মাত্র ৮০০ কিমি রাস্তার অর্থ দেওয়া হয়। ব্যাস এইটুকুই।” পাশাপাশি বঙ্গ বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি আরও জানান, বাংলার মাটিতে কয়েকটা আসন পাওয়ার পরই এরা দাঁত নখ বের করা শুরু করেছে। মানুষের ভোট নিয়ে ষড়যন্ত্র করে টাকা আটকে দিয়েছে এরা।

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...