Tuesday, June 2, 2026

অভিষেক এখন পরিণত রাজনৈতিক নেতা,এঁটে উঠতে পারছে না বিজেপি: সুদীপ

Date:

Share post:

রাজ্যের বকেয়া টাকার দাবিতে দুদিন ধরে দিল্লিতে ধরনা কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস।দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মঙ্গলবার যন্তর মন্তরে ধরনা দিচ্ছেন তৃণমূলের সাংসদ-বিধায়ক থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব।

সেই ধরনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে লোকসভায় তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করতে গিরিরাজ সিং বিহার থেকে, অনুরাগ ঠাকুর ওড়িশা থেকে, সুকান্ত মজুমদার দিল্লি থেকে সাংবাদিক সম্মেলন করছেন। এখনও তো মমতা বন্দ্যোপাধ্যায় বাকি! গতকাল রাতে আমার সঙ্গে দিদির কথা হয়েছে। আমি তাঁকে বলেছি, অভিষেক এখন পরিণত রাজনৈতিক নেতা।

সুদীপ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, রাজ্য কোনও প্রশ্ন করলে গিরিরাজের দফতরের কোনও উত্তর দেওয়ার নেই।সুকান্ত মজুমদার অনেক বড় বড় কথা বলছেন।এরা বাংলার বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে উঠতে পারছে না। তাই বাংলাকে বিপাকে ফেলতে নির্লজ্জের মতো এই ধরনের আচরণ করছে।

Related articles

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...