Tuesday, March 17, 2026

মিথ্যে বলছেন নিরঞ্জন! কৃষি ভবনের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশের চ্যা.লেঞ্জ ছুড়ে তো.প অভিষেকের

Date:

Share post:

কৃষি ভবনের সিসিটিভি ফুটেজ দেখা হোক। ফুটেজ বলে দেবে আমরা কৃষি ভবনে কী করেছি! দিল্লিতে দুদিনের ধর্না কর্মসূচি সেরে কলকাতায় ফিরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মিথ্যে ভাষণের পর্দাফাঁস করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি জানান, আমরা ঝামেলা করতে গেলে, আমাদের ৫০০০ লোক ছিল আমাদের। কিন্তু ধর্না কর্মসূচির পরেই আমরা বলে দিয়েছিলাম, কৃষিভবনে শুধু প্রতিনিধিদলই যাব। সেই কজনই গিয়েছিলাম। কিন্তু পিছনের দরজা দিয়ে পালিয়ে যান সাধ্বী নিরঞ্জন জ্যোতি (Saddhi Niranjan Jyoti)।

অভিষেক বলেন, কৃষি ভবনে শুধুমাত্র প্রতিনিধি দলই গিয়েছিল। সবার পরিচয়পত্র দেখিয়ে  প্রবেশ করানো হয়েছে। দু ঘণ্টা অপেক্ষা করার পরে যখন প্রতিমন্ত্রী সঙ্গে দেখা করার জন্য তাঁর সচিবের কাছে যান সাংসদ মহুয়া মৈত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। তিনি জানিয়ে দেন,  তিনি ভুক্তভোগীদের সঙ্গে দেখা করবেন না। যাঁরা রাজনৈতিক দলের কর্মী তাদের সঙ্গেই মন্ত্রী দেখা করবেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি সেই অনুরোধ রাখেননি। এর পরে মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা CISF জানায় নিরঞ্জন জ্যোতি পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন। এরপরেই অভিষেক দাবি করেন, কৃষি ভবনের সিসি ক্যামেরা রিলিজ করুন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, ওই সময় দফতরে বসেই তাঁরা লাইভ করেন। কিন্তু মন্ত্রী যদি বসেই থাকেন, তাহলে ডাকলেন না কেন!

তোপ দেগে অভিষেক (Abhishek Banerjee) বলেন, মিথ্যে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। আড়াই ঘণ্টা অপেক্ষা করে মন্ত্রী পালিয়ে গেল কেন? জবাব চাইলেন অভিষেক। তাঁর অভিযোগ, ৮-১০ হাজার পুলিশ নামায় অমিত শাহর মন্ত্রক। মহিলাদের উপর পুলিশ অত্যাচার করে। সবটাই ডকুমেন্ট আছে। অভিষেকের কথায়, ছবি মিথ্যে বলে না। শান্তনু সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের উপর অত্যাচার তো হয়েছেই, মহিলা সাংসদ মহুয়া মৈত্র, বীরবাহা হাঁসদা, প্রতিমা মণ্ডল, দোলা সেনের চুলের মুঠি ধরে ভ্যানে তুলেছে পুলিশ। দিল্লি পুলিশের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, এটা ট্রেলার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সিনেমা হবে ২মাস পরে।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...