Friday, March 13, 2026

যোগ্যতা নিয়ে প্রশ্ন! কলেজের অধ্যক্ষ-অধ্যাপিকাকে অপসার.ণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

যোগ্যতা না থাকায় এবার কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের (Yogesh Chandra Chaudhuri Law College) অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে তাঁর পদ থেকে অপসারণ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে শুধু তিনিই নন, পাশাপাশি অপসারিত করা হয়েছে আরও এক অধ্যাপিকা অচিনা কুণ্ডুকেও। শুক্রবার থেকে তাঁরা আর কলেজে ঢুকতে পারবেন না বলে সাফ জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় সাফ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) অধ্যক্ষ কিংবা অধ্যাপক হওয়ার ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড দিয়েছে, তাতে পাশ করতে পারেননি সুনন্দা ভট্টাচার্য এবং অচিনা কুণ্ডু। আর সেকারণেই তাঁদের পদ থেকে অপসারণ করা হয়েছে।

তবে এদিন আদালত জানিয়েছে, যোগ্যতা প্রমাণ করতে পারলে ফের দুজনকে কাজে পুনর্বহাল করতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কলেজের অধ্যাপক এবং অধ্যক্ষদের যোগ্যতামান স্থির করে দেয়। সেই অনুযায়ী, নিয়ম মেনেই নিয়োগ করা হয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, অধ্যাপকদের। আর ইউজিসির ঠিক করে দেওয়া সেই যোগ্যতামান না থাকায় এ বার পদ হারালেন এক অধ্যক্ষ এবং এক অধ্যাপক। এই মামলাতেও যোগসূত্র রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের। নিয়োগ মামলায় বর্তমানে জেল হেফাজতেই রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও বেশ কয়েকজন অধ্যাপক নিযুক্ত করেছেন তিনি। সেই মর্মেই কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। মামলাকারীর অভিযোগ, ওই অধ্যাপক নিজেদের স্বার্থে কলেজে বেশ কয়েক জন দুষ্কৃতীকে প্রশয় দিয়েছেন। সেই অভিযোগ শোনার পর আগামী ৯ অক্টোবরের মধ্যে দুষ্কৃতীদের হাইকোর্টে হাজির করার নির্দেশ দেন বিচারপতি।

বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলা ওঠে। সব পক্ষের কথা শোনার পর বৃহস্পতিবার আইনজীবী অর্ক কুমার নাগকে সেই মামলায় স্পেশাল অফিসার নিযুক্ত করেছে আদালত। তিনি জানিয়ে দিয়েছেন, আজই পুলিশকে সঙ্গে নিয়ে অধ্যক্ষর অফিসে তালা লাগাবেন স্পেশাল অফিসার। পাশাপাশি এদিন মৌখিক নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন, পুরো বিষয়টি দেখতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে বিনীত গোয়েলকে। এছাড়া, আগামীকাল অর্থাৎ শুক্রবারই যোগেশ চন্দ্র কলেজের পরিচালন সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সেই নির্বাচনের উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট।

 

 

 

 

spot_img

Related articles

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...