Monday, March 16, 2026

রাজভবন অভিযানের ধরনা মঞ্চে কাকলির নি.শানায় রাজ্যপাল

Date:

Share post:

দুদিন আগেই ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দিল্লিতে অবস্থান কর্মসূচি করেছিল তৃণমূল।সেখানে পুলিশি হেনস্থার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বঞ্চিত মানুষের লক্ষাধিক চিঠি নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে তারা সাক্ষাত করবেন।সেই অনুযায়ী বৃহস্পতিবার তৃণমূলের রাজভবন অভিযানে কর্মী-সমর্থকদের ঢল। তবে, রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহুর্তে কলকাতায় নেই। তিনি রয়েছেন দিল্লিতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধ্যায় ঘোষণা করেন, রাজ্যপাল যতক্ষণ না তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন ততক্ষণ ধরনা চলবে।এই পরিস্থিতিতে ধমনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ  কাকলি ঘোষ দস্তিদার বলেন, যে ভারত সরকারের অধীনে পঞ্চায়েত ও  গ্রামোন্নয়ন দফতর বাংলার ২০ লক্ষ গরিব খেটে খাওয়া মানুষের পাওনা টাকা আটকে দিচ্ছে। যাঁদের মধ্যে আড়াই হাজার মানুষ দিল্লি গিয়েছিলেন হকের টাকা আদায়ে। আর দিল্লির বিজেপি সরকার বলছে এঁরা নাকি ভুয়ো। এই গরিব মানুষের টাকা দিয়ে নতুন সংসদ ভবনের নামে ফাইভ স্টার হোটেল বানিয়েছে।

আবাস যোজনার টাকা দেয়নি। মাটির দেওয়াল চাপা পড়ে মানুষ মারা যাচ্ছে। তাদের পরিবারকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলন করেছে। আমাদের আন্দোলন চলবে। ভারতবর্ষে মহাত্মা গান্ধীর পরে সবচেয়ে বেশি কেউ যদি শান্তিপূর্ণ আন্দোলন করেন তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যোগ্য উত্তরসূরী হিসেবে হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের স্বার্থে আন্দোলন করছে।এই রাজ্যপালকে ধিক্কার জানাই। যিনি রাজপ্রাসাদে থেকে বাংলাকে বিপাকে ফেলতে ফন্দি করেন। এমন রাজ্যপাল আমরা চাই না, যিনি গরিব মানুষের বিরুদ্ধে চক্রান্ত করে।

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...