Wednesday, March 18, 2026

মোদি-শাহ তৃণমূলকে ভ.য় পেয়েছে বলেই দিল্লিতে হে.নস্থা করেছে:সায়নী ঘোষ

Date:

Share post:

কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও দলে দলে তৃণমূল কর্মী সমর্থকেরা বৃহস্পতিবারের মিছিলে পা মেলালেন।মিছিল করে রাজভবনে পৌঁছান প্রায় লক্ষাধিক তৃণমূল কর্মী সমর্থক। এদিনের জমায়েতে তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ বলেন,রাজ্যপাল উত্তরবঙ্গ থেকে দিল্লি যাচ্ছেন। আমরা এখানে আসবো জেনে পালিয়ে বেড়াচ্ছেন। এই রাজ্যপাল ঠিক মোদির মতো। মুখেই বড় বড় কথা। শুধু মিডিয়া ফুটেজ নিচ্ছেন। বাংলার মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। রাজ্যপাল যদি বাংলার মানুষের স্বার্থে কাজ না করেন, তাহলে ওনাকে রেখে লাভ কী? ওনাকে তো আসতেই হবে রাজভবনে। যে শপথ নিয়েছেন, তা পালন করতেই হবে।

কেন্দ্রের বিরোধিতা করলেই ইডি, সিবিআই, এনআইএ আসবে। ধমকাবে-চমকাবে। নরেন্দ্র মোদি সেবক নয়, উনি শাহেনশা। বাংলার মানুষের একটাই অন্যায় একুশের ভোটে বিজেপি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন। তাই বাংলার মানুষের সঙ্গে এতো বঞ্চনা।

মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প করেছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের স্বার্থে কাজ করেন। আর মোদি কাজ না করে জুমলা করেন। তাই টাকা আটকে রাখেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর দিল্লিতে যে হেনস্থা হয়েছে, তাকে ধিক্কার জানাই। আসলে মোদি-শাহ তৃণমূলকে ভয় পেয়েছে। মোদিকে জবাব দিতে হবে, উনি কার প্রধানমন্ত্রী? জবাব দিতেই হবে। সেইদিন খুব দূরে নেই।

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...