Saturday, June 27, 2026

ইডির তলব নিয়ে এবার পাল্টা জবাব রণবীরের!

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্ত করে সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED ) মহাদেব অনলাইন গেমিং অ্যাপের গড়াপেটা কাণ্ডে ইডি তলব করে বলিউড অভিনেতা রণবীর কাপুরকে(Ranbir Kapoor)। গতকাল সেই খবর প্রকাশ্যে আসে। ইডির (ED)পাঠানো সমনে বলা হয় আগামী ৬ অক্টোবর তাঁদের দফতরে হাজিরা দেওয়ার দিতে হবে অভিনেতাকে। গতকাল এই নিয়ে কোন কথা না বললেও আজ মুখ খুললেন ঋষি পুত্র। তিনি জানিয়ে দিলেন আগামিকাল ইডির দফতরে হাজিরা দিতে পারবেন না। পাশাপাশি দু সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন অভিনেতা।

চলতি বছরেই সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপে প্রচারক সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারিতে তাঁর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা।প্রায় ২০০ কোটি টাকা বাজেট রাখা হয়েছিল এই বিবাহ অনুষ্ঠানে যেখানে হাজির ছিলেন বলিউডের বড় বড় নাম। গায়ক আতিফ আসলাম, রাহত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিং, নেহা কক্কর, টাইগার শ্রফ, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচার মতো অভিনেতার নাম আছে সেই তালিকায়। ইডির স্ক্যানারে রয়েছেন কৌতুকাভিনেতা ভারতী সিংহ, কৃষ্ণা অভিষেকও। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার কারণেই রণবীরকে তলব করা হয়েছে।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...