Sunday, June 28, 2026

একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম‍্যাচে দুরন্ত জয় নিউজিল্যান্ডের, ইংল‍্যান্ডকে হারাল ৯ উইকেটে

Date:

Share post:

একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম‍্যাচে দুরন্ত জয় পেল নিউজিল্যান্ড। এদিন গত বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন দল ইংল‍্যান্ডকে ৯ উইকেটে হারাল কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে দুরন্ত ব‍্যাটিং কনওয়ে এবং রচিন রবিন্দ্র। কনওয়ে ১৫২ রানে অপরাজিত। রচিন রবিন্দ্র অপরাজিত ১২৩ রানে।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক লাথাম। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান করে ইংরেজরা। ইংল‍্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন জো রুট। ৪৩ রান করেন অধিনায়ক জস বাটলার। ৩৩ রান করেন জনি ব্রিস্টো। ২০ রান করেন লিভিংস্টোন। নিউজিল্যান্ডের হয়ে তিন উইকেট ম‍্যাট হেনরির। দুটি করে উইকেট স্টানার এবং গ্লেন ফিলিপসের। একটি করে উইকেট বোল্ট এবং রচিন রবিন্দ্র।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। সৌজন্যে কনওয়ে এবং রচিন রবিন্দ্র। কনওয়ে ১৫২ রানে অপরাজিত। রচিন ১২৩ রানে অপরাজিত। তবে শূন‍্য রান করেন উইল ইয়োং। ইংল‍্যান্ডের হয়ে একটি উইকেট সাম কুরানের।

আরও পড়ুন:স্টিম‍্যাচের সঙ্গে চুক্তি বাড়াল এআইএফএফ

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...